নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালে নিউ দিঘার একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান শট শার্কিটের কারণে আগুন লাগে ওই হোটেলে।
আরও পড়ুনঃ দলত্যাগের ছয় মাস পরেও জেলা বিজেপির সাংগঠনিক পদ, রিতেশের নিশানায় বিজেপির শীর্ষ নেতৃত্ব


সূত্রের খবর, এদিন প্রায় বেলা ১১ টা নাগাদ নিউ দীঘার ভিক্টোরিয়া হোটেলে আগুন লাগে। দোতলার সিঁড়ির লবি থেকে আগুন হোটেলের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে কার্নিশ থেকে লাফ দেন কয়েকজন ব্যক্তি। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকলের দুটি ইঞ্জিন। উপস্থিত হয় দীঘা পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে আশ্বস্ত করেছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। চিন্তার কোনও কারণ নেই। বার্তা রাজ্যের মন্ত্রীর।
দীঘার হোটেলে ভয়াবহ আগুন, কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের

সূত্রের খবর, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল, সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। করোনার কারণে পর্যটকদের সংখ্যা কম হওয়ার কারণে সেভাবে ক্ষতি হয়নি বলে দাবী করা হচ্ছে। তবে কোনও পর্যটক আহত হননি। এখনও অবধি এমনটাই জানা যাচ্ছে।










