নজরবন্দি ব্যুরোঃ ফের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটা গোটা কারখানা। শনিবার ডোমজুড় থানা এলাকায় রাজাপুরে একটি থার্মোকোল কারখানায় আগুন লাগে। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়ির একটি কারখানায়। কারখানায় ভিতরে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। আগুনের তাপে কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে কারখানার ছাউনি। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খান দমকল কর্মীরা।
আরও পড়ুনঃ কেন্দ্রের সাথে লাফিয়ে বাড়ছে বেতন বৈষম্য, মুখ্যমন্ত্রীকে DA বাড়ানোর দাবি শিক্ষকদের।


প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হলেও এর পিছনে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন অনেকে। আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। অতিদাহ্য বস্তু মজুত রাখার মতো উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা কারখানায় ছিল কি না তা খতিয়ে দেখছে দমকল।
বলে রাখি, গত এক মাসে হাওড়া শিল্পাঞ্চলে এটি তৃতীয় অগ্নিকাণ্ড। গত সপ্তাহেই পাঁচলায় আমাজনের গুদামে বিধ্বংসী আগুন লাগে। দমকল পৌঁছনোর আগেই ভস্মীভূত হয়ে যায় সেখানে মজুত সামগ্রী। আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাইউড কারখানাতেও।
ডোমজুড়ে থার্মোকল কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে পৌঁছোয় দমকল



তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ। দমকলের ইঞ্জিনগুলি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিধ্বংসী আগুনের কারণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী।







