অবস্থান মঞ্চে হামলার ছক, স্বতঃপ্রণোদিত FIR বিধাননগর পুলিশের, লাগানো হল CCTV ক্যামেরা

অবস্থান মঞ্চে হামলার ছক, প্রাণ নাস ঘটে যেতে পারে আশঙ্কা কুনাল ঘোষের। স্বতঃপ্রণোদিত FIR বিধাননগর পুলিশের, লাগানো হল CCTV ক্যামেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে হামলার ছক প্রকাশ করলেন কুনাল ঘোষ। আর এর সাপেক্ষে একটি অডিও তিনি সাংবাদিক বৈঠক করে শোনালেন। যার পরি তৎপর হয়েছেন বিধান নগর থানার পুলিশ। দায়ের করা হয়েছে, স্বতঃপ্রণোদিত FIR । এমনকি চিকিৎসকদের সুরক্ষার জন্য ধরনা মঞ্চের চারিদিকে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান করে টানা চার দিন ধরে অবস্থান-বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবার তাদের আন্দোলনেই হামলার অভিযোগ তুলে সতর্কতা করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে দুনিয়ার চিকিৎসকদের সতর্ক করেন তাদের ওই অবস্থান-বিক্ষোভে যেন বহিরাগতদের আনাগোনা বন্ধ করা হয়। যে কোন সময় প্রাণ নাস ঘটে যেতে পারে আশঙ্কা কুনাল ঘোষের। শুধু তাই নয় এ প্রসঙ্গে একটি অডিও বার্তা নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। তার পরেই তৎপর হয়য় বিধান নগর থানার পুলিশ।

কুনাল ঘোষের ওই ভাইরাল করা ভিডিওতে বলতে শোনা যায়, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছেন, “আমি এত বছর এই কাজ করেছি এখন ভয় লাগছে এই করাটা কি ঠিক হবে? ডাক্তাররা তো লোকের জীবন বাঁচায়।’ এরপরে অন্যজন বলেন ‘তোকে তো জীবন নিতে বলেনি মাথা ফাটানো তো যায়।’ আরেকজন বলেন, ‘সাহেব অর্ডার করেছেন সল্টলেক ওড়ানোর জন্য। কিন্তু যদি একটা কিছু হয়ে যায় সবাই তো মদ খেয়ে থাকবে।’ এরপরে অন্যজন বলেন ‘অর্ডার হলে করে দে। যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। দরকার হলে বাইরে থেকে লোক আনতে হবে।’ আরেকজন বলেন ‘মাথা ফাটানো কি ঠিক হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর