Bikaner-Guwahati Express: ৫ টি ধারায় অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালকের বিরুদ্ধে FIR দায়ের!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়নাগুড়ির দোমহনীতে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ময়নাগুড়ি জিআরপি-তে। অভিযোগ দায়ের করলেন আহতের পরিবারের সদস্য। চালক জোরে ব্রেক কষার জন্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি আহতের পরিবারের। ময়নাগুড়ি জিআরপি-র তরফে গ্রহণ করা হয়েছে সেই অভিযোগ। আহতের পরিবারের তরফে উত্তম রায় নামে জনৈক এই অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ বাড়তেই, কাল থেকে খোলা হচ্ছে কন্ট্রোল রুম, কি পরিষেবা পাবেন?

বিকানের-গুয়াহাটি আপ ট্রেনের লোকো পাইলটের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৭৯, ৩৩৭, ৩৩৮, ৪২৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩৪ জন আহত হয়েছেন, এবং ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ময়নাগুড়ি-দোমহনির মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। ২ টি বগি লাইনচ্যুত, ৬ টি বগি চূড়ান্ত ক্ষতিগ্রস্ত।

এদিকে রেলমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মৃতদের আর্থিক ক্ষতিপূরন দেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই ৯ নিহত ট্রেন যাত্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার চেক। আহত ৩৪ জন ক্ষতিপূরন পেলেও পরিবারের লোকেরা না থাকায় ২ জনকে ক্ষতিপূরন দেওয়া সম্ভব হয়নি। তাদের ঠিকানা সংগ্রহ করে ডাকপিয়নের মাধ্যমে তাদের ঠিকানায় চেক পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। শুক্রবার ময়নাগুড়িতে এসে একথা জানিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

অন্যদিকে মুখ খুলেছেন ট্রেনের চালকও। তিনি বলেন, “তখন ১৬টা বেজে ৫২-৫৩ মিনিট হবে। আচমকাই একটা ভীষণ ঝাঁকুনি অনুভব করি। তারপরই এর্মাজেন্সি ব্রেক কষি। পিছনে কী হচ্ছে, আমার পক্ষে জানাটা সম্ভব ছিল না। যখন দেখি, তখন পিছনের ৬ চাকা লাইনচ্যুত হয়েছিল। কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম। ট্র্যাকশন মোটর খোলা ছিল কিনা, সেটা জানা আমার পক্ষে কোনওপক্ষেই সম্ভব নয়।”

৫ টি ধারায় অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালকের বিরুদ্ধে FIR দায়ের!

৫ টি ধারায় অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালকের বিরুদ্ধে FIR দায়ের!
৫ টি ধারায় অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালকের বিরুদ্ধে FIR দায়ের!

ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, “আমি নিজে সমস্ত কিছু খতিয়ে দেখেছি। আচমকা যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে যে ইক্যুইপমেন্টগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংগ্রহ করে ভাল করে খতিয়ে দেখা হবে। সেখানে কোনও সমস্যা রয়েছে কি না। সেক্ষেত্রে বেশ কিছু চিহ্নও পাওয়া যেতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। ঘটনার শিকড়ে গিয়ে তদন্ত করা হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর