ত্বক ভালো রাখতে চান? জেনে নিন কোন কোন ভিটামিন আপনার প্রয়োজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্বক ভালো রাখতে চান? ভিটামিন শরীর এবং ত্বকে পুষ্টি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিনের ঘাটতিতে কালো দাগ, লালচে ভাব, বলিরেখা, ফাইন লাইনস এবং অতিরিক্ত শুষ্কতা দেখা দেয়। আপানার স্বাস্থ্যকর ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরের শুরুতেই খুলতে পারে বোটানিক্যাল গার্ডেন

ত্বক ভালো রাখার জন্য প্রথমে দরকার ভিটামিন-এ। এটি রেটিনল নামেও পরিচিত। এই ভিটামিন ত্বকের নতুন কোষের উত্‍পাদনকে উদ্দীপিত করে তোলে। এটি ব্রন, বলিরেখা দূর করতে একান্তই সক্রিয়। গাজর, মিষ্টি আলু, ডিম, দুগ্ধজাত দ্রব্য এবং পালং শাকের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এগুলি।

ত্বক ভালো রাখতে চান? প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভিটামিন। 

ত্বক ভালো রাখতে চান? প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভিটামিন। 
ত্বক ভালো রাখতে চান? প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভিটামিন।

এছাড়া ভিটামিন বি-৩ ও ত্বকের জন্য খুবই ভালো উপকার দেয়। নিয়াসিনামাইড বা নিকোটিনামাইড, ভিটামিন বি ৩- এর একটি রূপ। জলের মধ্যে দ্রবণীয় ভিটামিন যা এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত। ব্রণের দাগ, হাইপারপিগমেন্টেশনের মতো ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। মুরগির স্তন, টুনা, সালমন, চিনাবাদাম, সবুজ মটর, মাশরুম এবং আলু হল ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার। পাশাপাশি ভিটামিন-সি ও ত্বকের জন্য দারুন উপকারী।

rtyu

ত্বক ভালো রাখতে চান?  ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট ব্রণ প্রতিরোধে সাহায্য করে। ত্বককে ফ্রি র‌্যাডিকালের প্রভাব থেকে রক্ষাও করে। এছাড়া কোলাজেন গঠনে সাহায্য করে। পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ ত্বকের নানান সমস্যা দূর করতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। সাইট্রাস ফল এবং শাকসবজি যেমন স্ট্রবেরি, টমেটো, আম, বেল মরিচ, ব্রকলি এবং ব্রাসেল স্প্রাউট হল ভিটামিন সি এর মূল উৎস।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন