নজরবন্দি ব্যুরোঃ নানা তরকারির স্বাদ আনতে কালোজিরের জুরি মেলা ভার। জানেন কি বিভিন্ন কঠিন রোগের ঔষধ হিসেবে কালোজিরে কতটা প্রয়োজনীয়? জেনে নিন কালোজিরের নানা গুন।
আরও পড়ুনঃ কথা রাখেননি মুখ্যমন্ত্রী মমতা, হবু শিক্ষকদের আন্দোলন পা দিল ১৮০ দিনে!
চিকিৎসকদের মতে, পেটের ও ফুস্ফুসের নানা রোগে কালোজিরে ভীষণভাবে কাজ করে। এছাড়া, প্রসূতি মায়ের দুধ বাড়ার ক্ষেত্রে কালোজিরে যথেষ্ট কার্যকারী। কাশি ও জন্ডিসে কালোজিরে উপকারী। আমাশার সময় কালোজিরে হালকা ভেজে গুঁড়ো করে ৭-৮ চামচ দুধের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
জেনে নিন কালোজিরের নানা গুন। নানা রোগের মহৌষধ এটি।

জেনে নিন কালোজিরের নানা গুন। যেসব মহিলা ঋতুস্রাবে যন্ত্রণায় ভোগে তাঁরা ৫০০ মিলিগ্রাম কালোজিরে হালকা গরম জলের সাথে খেলে উপকার পাবেন। সর্দিতে, মাথা ব্যথায় কালোজিরে বেটে মাথায় প্রলেপ লাগালে এবং কালোজিরের গুঁড়ো নস্যির মত করে নিলে সমস্যার সমাধান হয়ে থাকে।
কালোজিরে ভাজা তেল গায়ের চুলকানি সারাতে ভীষণ উপযোগী। এছারা নারকেল তেলের সাথে কালোজিরে মিশিয়ে চুলে মাখলে চুলের বিভিন্ন সমস্যা দূর হয় এবং চুল কালো ও মজবুত রাখে। পাশাপাশি গরম জলে কালোজিরে দিয়ে কুল্কুচি করলে দাঁতের বিভিন্ন সমস্যা দূর হয়। ত্বকে উজ্জ্বলতা বাড়াতে ঘিয়ের সাথে কালোজিরে খান।



