নজরবন্দি ব্যুরোঃ মাছে অনেক পুষ্টিগুণ আছে তবে মাছের তেল! নৈব নৈব চ। এমন ধারনা অনেকেই পোষন করেন। আপনিও কি তাই ভাবেন! তাহলে এখুনি এই ধারনা কাটিয়ে ফেলুন আর জেনে নিন মাছের তেলের নানা গুন।
আরও পড়ুনঃ আগাম জামিন IPAC-এর সদস্যদের, বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের
মাছের তেলে রয়েছে, এতে প্রচুর পরিমানে প্রোটিন, ওমেগা-থ্রি, ভিটামিন-ডি, এ , আয়োডিন এবং প্রচুর পরিমানে ফ্যাটি অ্যাসিড রয়েছে। চিকিৎসকদের মতে, মাছের তেল হৃদপিণ্ডে যথেষ্ট পুষ্টি জোগায়। যারা প্রতিদিন মাছ খায় তাঁদের হৃদ রোগের সমস্যা কম হয়। ছোটো মাছকে ক্যালশিয়ামের আধার বলা হয়। এছাড়া এতে আছে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা দাঁত, পেশি ও হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেনে নিন মাছের তেলের নানা গুন। স্মৃতি শক্তি বাড়াতে দারুন কার্যকরী এটি।

জেনে নিন মাছের তেলের নানা গুন। মাছের তেলে থাকা ওমেগা থ্রি মস্তিস্কের কাজ সঠিক ভাবে পরিচালনা করে। এছাড়া চোখের জন্যও মাছ এবং মাছের তেল যথেষ্ট উপযোগী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষনায় দেখা গেছে, শিশুদের বুদ্ধির বিকাশ, স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি বাড়াতে ডিএইচএ চমত্কার ভূমিকা রাখতে পারে।

ছয় থেকে দশ বছর বয়সী শিশুরা পর্যাপ্ত ওমেগা-থ্রি এবং ডিএইচএ গ্রহণ করলে পরবর্তীকালে শিশুদের বুদ্ধির বিকাশ, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি বাড়ে। মাছে ওমেগা-থ্রি থাকায় ক্যান্সার, দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ, আর্থ্রাইটিস রোগ নিরাময় করে। পাশাপাশি ত্বকও ভালো রাখে।



