নজরবন্দি ব্যুরোঃ জসপ্রীত বুমরাহকে নিয়ে স্বস্তির খবর। ফিট হয়ে অবশেষে মাঠে ফিরছেন দেশের এক নম্বর পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত খেলে জিতেছে ভারত। এই সিরিজের পরেই রয়েছে একদিনের সিরিজ।
আরও পড়ুনঃ ফের স্বমহিমায় দাদা, রাজকীয় প্রত্যাবর্তন IPL-এ


তার দল ঘোষণা হয়েছিল আগেই। এবার সেই দলে যোগ করা হলো জসপ্রীত বুমরাহকে। গত বছর সেপ্টেম্বরে শেষবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বুমরাহ। তারপরই পিঠে চোটের কারণে ছিটকে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের বাইরেই থাকতে হয়েছিল ভারতীয় পেসারকে।

অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরছেন তিনি। এদিন এক বিজ্ঞপ্তি দিয়ে বুমরাহর প্রত্যাবর্তনের খবর দেয় BCCI। জানানো হয়, “২০২২-এর সেপ্টেম্বরে শেষবার খেলেছিলেন বুমরাহ। পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। তারপর থেকে রিহ্যাবে ছিলেন তিনি।



জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অবশেষে বুমরাহকে ফিট বলে ঘোষণা করেছে। খুব তাড়াতাড়ি তিনি দলে যোগ দেবেন।” এবার দেখুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটের জন্য নির্বাচিত ভারতীয় দলঃ
অবশেষে জাতীয় দলে জসপ্রীত বুমরাহ, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত বুম বুম

রোহিত শর্মা (অধিয়ানক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।







