অবশেষে করোনা মুক্ত অমিতাভ, স্বস্তির নিঃশ্বাস ফ্যানদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন বিগ বি’র অগণিত ভক্তরা। কারণ মারণ করোনা ভাইরাসকে হার মানিয়ে একেবারে সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন।  রবিবারই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন এই খবর শেয়ার করেছেন টুইটারে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,ভর্তি হলেন হাসপাতালে।

অমিতাভের শেষ রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। দীর্ঘ ২৩ দিন পর রবিবার ৭৭ বছরের অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেলেন। সমস্ত শুভানুধ্যায়ীদের এর জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। গত ১১ জুলাইয়ে সোয়াব পরীক্ষায রিপোর্ট পজিটিভ আসে তার। পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়।

এরপরই তার ছেলে অভিষেক বচ্চনও জানায় সেও করোনা পজেটিভ। ওই একই হাসপাতালে ভর্তি করা হয় তাকেও। অন্যদিকে অভিষেকের স্ত্রী ও কন্যারও কোভিড রিপোর্ট পজিটিভ আশায় তারা প্রথমে আইসোলেশন ছিলেন বাড়িতে।

কিন্তু সপ্তাহ খানেক পরে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ২৭ জুলাই তাদেরকে ছাড়া হয় হাসপাতাল থেকে। তবে অভিষেক এখনো হাসপাতালে আছেন তাঁর এখনও রিপোর্ট নেগেটিভে আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত