ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণে এক ঐতিহাসিক পদক্ষেপ। শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA)। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমান নির্মাণের অনুমোদন দিয়েছেন।
প্রায় ১৫,000 কোটি টাকার বাজেটে তৈরি হবে এই উচ্চপ্রযুক্তির যুদ্ধবিমান, যা দেশের প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা DRDO-এর অধীনস্থ ADA (Aeronautical Development Agency) তৈরি করবে।


ভারতের আত্মনির্ভর উদ্যোগে নতুন অধ্যায়
AMCA প্রকল্প ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতির একটি বড় উদাহরণ। এখনো পর্যন্ত আমেরিকা, রাশিয়া, ও চিনের হাতেই সীমাবদ্ধ ছিল পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ভারত।
এই যুদ্ধবিমানের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল—


রাডারে ধরা পড়ে না (Stealth Technology)
ম্যাক 2 গতিতে উড়তে সক্ষম (Faster than sound)
সুপার ক্রুজ প্রযুক্তি
উন্নত অস্ত্র বহন ক্ষমতা
কবে থেকে পাওয়া যাবে এই যুদ্ধবিমান?
DRDO জানিয়েছে, ২০৩০ সালের মধ্যেই শুরু হবে উৎপাদন। এরপর ধাপে ধাপে উন্নয়ন করে ২০৩৫ সালের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে AMCA।
এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা ভারতকে ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিতে অনেকটাই এগিয়ে রাখবে। শুধু দেশীয় নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও ভারত নিজের স্থান মজবুত করতে পারবে এই প্রযুক্তির সাহায্যে।
এই যুদ্ধবিমান হাতে এলে ভারতীয় বায়ুসেনা আকাশসীমায় আরও বেশি ক্ষমতাশালী হয়ে উঠবে, যা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।








