নজরবন্দি ব্যুরো : আজই শেষকৃত্য ফেলুদার, সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষশ্রদ্ধা জানাতে বেলভিউতে মুখ্যমন্ত্রী। চল্লিশ দিনের লড়াি থেমে গেল আজ। জীবনযুদ্ধের কাছে হার মানলেন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার বেলা ১২ঃ১৫ নাগাদ না ফেরার দেশে পারি দিলেন, ‘ফেলুদা’। শোকোস্তব্ধ গোটা বিনোদন জগত। তাঁর মৃত্যুর খবর পেয়েই এরপরেই ১২ঃ৫১ মিনিটে বেলভিউ হাসপাতালে পৌঁছালেন, মুখয়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই তাঁর অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান, স্বরাষ্ট্র সচীব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার অনুজ ভর্মা।
আরও পড়ুনঃ দীপাবলির আবহে নিভল দীপ! তিন ভুবনের পারে পাড়ি দিলেন অপু।
৬ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরে থেকে তিনও করোনা মুক্ত হলেও,মাঝে মধ্যেই শারীরিক অবস্থার অবনতি তাঁর ঘটতে থাকে। চলে প্লাজমা থেরাপিও। কোনো ওষুধেও সারা দিচ্ছিলেন না তিনি। কমছিল রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা। গতকাল রাত থেকে আবারও মারাত্মক ভাবে অসুস্থ হন তিনি।
আজই শেষকৃত্য ফেলুদার, মাল্টি অর্গ্যান ফেলউর হওয়ার কারনে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। ফলে এই টানাপোড়েনের আজ প্রয়াত হলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আজই গান স্যালুট দিয়ে সন্মান জানিয়ে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। দুপুর ২টোয়, বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ।
এরপরেই টেকনিসিয়ান ষ্টুডিওতে তাঁকে নিয়ে যাওয়া হবে। দুপুর সাড়ে তিনটেয় রবীন্দ্রসদনে শায়িত রাখা হবে তাঁর দেহ। সেইখানেই তাঁকে শ্রদ্ধা জানাবেন, বিশিষ্ট মানুষজন। তারপরই বিকেল সাড়ে ৫টায়, শেষকৃত্যের জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে ক্যাওড়াতলা মহাশ্মশানে।



