সিভেরিয়োর বদলি পেল ইস্টবেঙ্গল, ময়দান কাঁপাতে আসছেন এই নতুন বিদেশী

লাল হলুদ সূত্রে খবর, ফেলিসিয়োর খেলা পছন্দ হয়েছে হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের। তিনিই বেছে নিয়েছেন এই নতুন বিদেশীকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুশ্চিন্তার কালো মেঘ কাটল লাল হলুদ আকাশ থেকে। জেভিয়ার সিভেরিয়োর বদলি খুঁজে পেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। খুব শীঘ্রই লাল হলুদ শিবিরে যোগ দিতে চলেছেন কোস্টা রিকার ফুটবলার ফেলিসিয়ো ব্রাউন ফোবর্স (Felicio brown Forbes)। ভিসা পেয়ে গেলেই তিনি চলে আসবেন ভারতে। ইস্টবেঙ্গল (East Bengal) সূত্রে খবর, ফেলিসিয়োর যোগদান কার্যত চূড়ান্ত।

আরও পড়ুন: বিরাট ক্যাপ্টেন হলে ভারত হারত না, রোহিতের সমালোচনায় ইংল্যান্ডের প্রাক্তনরা

ফেলিসিয়ো কোস্টা রিকার জাতীয় দলে খেললেও ফেলিসিয়ো ব্রাউন ফোবর্স-এর (Felicio brown Forbes) জন্মস্থান জার্মানি। ইস্টবেঙ্গলে (East Bengal) যোগদানের আগে তিনি খেলতেন চিনের ক্লাব কিংদাও হাউনিউতে। লাল হলুদ সূত্রে খবর, ফেলিসিয়োর খেলা পছন্দ হয়েছে হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের। তিনিই বেছে নিয়েছেন এই নতুন বিদেশীকে। সিভেরিয়োর মত ফেলিসিয়ো-ও (Felicio brown Forbes) একজন সেন্টার ফরওয়ার্ড। তবে, আসন্ন দুই ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা নেই।

সিভেরিয়োর বদলি পেল ইস্টবেঙ্গল, ময়দান কাঁপাতে আসছেন এই নতুন বিদেশী
সিভেরিয়োর বদলি পেল ইস্টবেঙ্গল, ময়দান কাঁপাতে আসছেন এই নতুন বিদেশী

আগামী শনিবার ডার্বি (Kolkata Derby)। ফের একবার মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। গত বছর আইএসএলের প্রথম ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। সেই ডার্বি অবশেষে হতে চলেছে শনিবার। সুপার কাপে শেষ ডার্বি ৩-১ গোলে জেতে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে, সেবার মোহনবাগান (Mohun Bagan) দলের ৭-৮ জন ফুটবলার ছিলেন জাতীয় দলে। সেই মুহূর্তে চলছিল এএফসি এশিয়ান কাপ। শনিবার কিন্তু পুরো শক্তি নিয়েই নামবে সবুজ-মেরুন। ফলে, খেলাও হবে হাড্ডাহাড্ডি।

সিভেরিয়োর বদলি পেল ইস্টবেঙ্গল, ময়দান কাঁপাতে আসছেন এই নতুন বিদেশী

সিভেরিয়োর বদলি পেল ইস্টবেঙ্গল, ময়দান কাঁপাতে আসছেন এই নতুন বিদেশী

পরিসংখ্যান বলছে, আইএসএলে (ISL) মোহনবাগানকে একবারও হারাতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদের পক্ষে যারা এই ম্যাচে তফাত গড়ে দিতে পারেন তাঁরা হলেন, ক্লেটন সিলভা, নাওরেম মহেশ ও নন্দকুমার। অন্যদিকে, মোহনবাগানের (Mohun Bagan) হয়ে মাঠে ঝড় তুলতে পারেন ব্রেন্ডন হ্যামিল, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস।

সিভেরিয়োর বদলি পেল ইস্টবেঙ্গল, ময়দান কাঁপাতে আসছেন এই নতুন বিদেশী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন