Father’s rights: জন্ম দিলেই পিতার অধিকার পাওয়া যায় না, নজিরবিহীন নির্দেশে কলকাতা হাই কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবা হওয়া কি স্রেফ জনক হওয়া? না কি পিতৃত্বও যাপনের মধ্যে দিয়ে গড়ে ওঠে? জন্ম দিলেই পিতার অধিকার পাওয়া যায় না। সন্তানের লালন-পালন করে বড় করে দায়িত্ব পালনেই আসল পিতৃত্ব মেলে। বেনজির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

আরও পড়ুনঃ আজ থেকে বন্ধ উলটোডাঙা উড়ালপুল, বিপাকে নিত্যযাত্রীরা

সাড়ে চার বছরের একটি শিশুর অধিকার দাবি করে হাই কোর্টের একটি মামলায় বিচারপতির এমনই পর্যবেক্ষণ উঠে এসেছে। জন্মদাতা বাবার কাছে এখনই না-পাঠিয়ে পাতানো মা-বাবার কাছে তাকে রাখায় সায় দিয়েছে আদালত।হাওড়ার সালকিয়ার একটি পরিবারে শিশুকন্যাটির জন্ম ২০১৭ সালের অগস্টে।

২০১৮ সালের মার্চে তার মা আত্মঘাতী হয়েছিলেন বলে পুলিশি রিপোর্টে উঠে এসেছে। শিশুটি এর পরে তার দিদিমার বাড়িতেই ছিল। বাবার সঙ্গে দিদিমার সম্পর্কে নানা জটিলতার জেরেও শিশুর সঙ্গে দূরত্ব তৈরি হয়। আবার দিদিমার বাড়িতে পড়শি এক দম্পতির কাছে সন্তান স্নেহেই সে বেড়ে উঠছিল।

কিন্তু আচমকাই উদয় হয়ে ছোট্ট শিশুটির প্রকৃত বাবা নিয়ে যেতে চায়। এই মর্মে কলকাতা হাইকোর্টে যায় সেই বাবা। সেই আর্জির ভিত্তিতেই বুধবার এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের।

জন্ম দিলেই পিতার অধিকার পাওয়া যায় না, নজিরবিহীন নির্দেশে কলকাতা হাই কোর্টের

বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নজিরবিহীন নির্দেশে জানায়, জন্মদাতা বাবা নয়, আপাতত পালক পিতা-মাতার কাছেই থাকবে ওই শিশুটি। তবে সপ্তাহ শেষে আইনজীবীদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার কাছে পাঠানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন