নজরবন্দি ব্যুরোঃ কৃষক আন্দোলনের শততম দিনে বৃহত্তর প্রতিবাদের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লী হরিয়ানা সিঙ্গু সীমান্তে কৃষকদের আন্দোলন ও অবস্থান বিক্ষোভ আজ শনিবার ১০০ দিনে পড়ল। আর এদিন সেই আন্দোলনকে বৃহত্তর রূপ দেওয়ার ডাক দিল কৃষক সংগঠন। নিজেদের বিল নিয়ে অনড় থাকা কেন্দ্রের বিরুদ্ধে কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও সাফ জানিয়েছে দিল্লির আন্দোলনরত কৃষকরা।
আরও পড়ুনঃ ডেলিভারি বয়দের থেকে সাবধান, বাড়িতে ঢুকে চুরি, গ্রেফতার সুইগির ২ ডেলিভারি এক্সিকিউটিভ
নতুন তিনটি আইনের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর থেকে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকরা। এদিকে সরকারের উপর চাপ বাড়াতে এর আগেও একাধিক একাধিক কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল আন্দোলনরত কৃষকদের তরফে। প্রসঙ্গত আরও বড়সড় আন্দোলনের ডাক দিলেও এর আগে আইন প্রত্যাহারের দাবিতে এর আগেও চাক্কা জ্যামের রাস্তায় হেঁটেছিল দিল্লির আন্দোলনরত কৃষকরা। এবার এদিন খানিক সেই পথে হেঁটেই দিল্লি সীমান্ত লাগোয়া কুন্ডলি-মানসের ও পালওয়াল এক্সপ্রেসওয়েতে পাঁচ ঘণ্টা ধরে অবরোধের ডাক দিয়েছেন বলে জানা যাচ্ছে।
শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে অবরোধ। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে একটি বিজ্ঞপ্তি জারি একথা জানানো হয়েছে বলে খবর। আজ আরও বিস্তৃত আন্দোলনের ডাক দিয়েছে কৃষক নেতা রাকেশ টিকাইত। দাবি না মানা পর্যন্ত আরও দীর্ঘায়িত আন্দোলন প্রস্তুতির কথাও বলেন তিনি। ফলসের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে তাঁরা এখনও অনড় রয়েছেন। একই সঙ্গে নতুন তিনটি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কৃষক আন্দোলনের শততম দিনে বৃহত্তর প্রতিবাদের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার। এদিকে শনিবারের রাস্তা অবরোধের ডাক দিয়ে কুন্ডলি-মানসের ও পালওয়াল এক্সপ্রেসওয়েতে সমস্ত টোল প্লাজা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে কৃষক। যার ফলে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে সিঙ্গু সীমান্তে।



