ফেসবুকে লাল শাড়ির ঝড়! Gemini AI দিয়ে কীভাবে বানাবেন এই ট্রেন্ডি ছবি?

লাল শাড়ি, মাথায় ফুল গোঁজা তরুণীদের ছবি এখন ভাইরাল ফেসবুকে। জানুন কীভাবে Gemini AI ব্যবহার করে সহজেই বানাতে পারবেন এই ফটো ট্রেন্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ডের দুনিয়া। কখনও বয়স বাড়িয়ে তোলা ছবি, কখনও ঘিবলি ফটো, আবার কখনও বর্ষার ভেজা মুহূর্ত। এবার ফিডজুড়ে বইছে এক নতুন ঝড়—লাল শাড়ি পরা তরুণীদের ছবি। মাথায় গোঁজা ফুল, হাতে ফুলের তোড়া, কিংবা বর্ষার ভেজা ভঙ্গিমা—সব জায়গাতেই ভেসে আসছে এই ভাইরাল ট্রেন্ড।

এই জনপ্রিয় ফটো ট্রেন্ডের নেপথ্যে রয়েছে Gemini AI। অনেকে চেষ্টা করলেও নিজের মনের মতো ছবি পাচ্ছেন না। কারণ একটাই—প্রমপ্ট বা নির্দেশ স্পষ্টভাবে না দেওয়া।

Shamim Ahamed Ads

AI ছবি তৈরির আসল রহস্য হলো প্রমপ্ট। অর্থাৎ Gemini AI-কে যত পরিষ্কারভাবে জানাতে পারবেন আপনি কেমন ছবি চান, ততটাই নিখুঁত ফলাফল মিলবে।

ফেসবুকে লাল শাড়ির ঝড়! Gemini AI দিয়ে কীভাবে বানাবেন এই ট্রেন্ডি ছবি?

ফেসবুকে লাল শাড়ির ঝড়! Gemini AI দিয়ে কীভাবে বানাবেন এই ট্রেন্ডি ছবি?
ফেসবুকে লাল শাড়ির ঝড়! Gemini AI দিয়ে কীভাবে বানাবেন এই ট্রেন্ডি ছবি?

উদাহরণস্বরূপ, আপনি যদি চান—একজন তরুণী লাল শাড়ি পরে, চুলে ফুল গুঁজে দাঁড়িয়ে আছেন—তাহলে সেই পুরো বর্ণনা লিখতে হবে। শাড়ির রঙ, হেয়ারস্টাইল, ব্যাকগ্রাউন্ড, আলো-আঁধারি, সব বিস্তারিত উল্লেখ করতে হবে।

Gemini AI-তে ছবি তৈরির ধাপ:
প্রথমে Gemini AI খুলুন। বাম দিকে নিচে ‘+’ আইকনে গিয়ে নিজের ছবি আপলোড করুন। তারপর প্রমপ্ট লিখুন—কী ধরনের ছবি চান। যেমন:

“Convert, 4k HD realistic, A stunning portrait of a young Indian woman with Long, dark hair cascading over her shoulders. She is wearing a translucent, elegant saree draped over one shoulder, revealing a fitted blouse underneath. She is looking straight to her right, with a soft, serene expression. I want same face as I uploaded no alternation 100 percent same. The background is a plain, warm-toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft-edged shadow of her profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic.”

এই বর্ণনার শেষে যদি উল্লেখ করেন—আপনার নিজের আপলোড করা ছবির মুখ যেন ঠিক একই থাকে—তাহলেই পাবেন একদম নিখুঁত ফলাফল।

ফেসবুক ট্রেন্ডে লাল শাড়ির ছবি এত জনপ্রিয় হওয়ার কারণ হলো এর সাংস্কৃতিক আবেগ। শাড়ি, ফুল, আলো—সবকিছু মিলে তৈরি হচ্ছে এক রেট্রো অথচ আকর্ষণীয় আবহ।

তবে মনে রাখবেন, শুধু লাল শাড়িই নয়—আপনি চাইলে অন্য রঙের শাড়ি, ভিন্ন হেয়ারস্টাইল বা আলাদা ব্যাকগ্রাউন্ডও বানাতে পারবেন। সবটাই নির্ভর করছে আপনার প্রমপ্ট কতটা স্পষ্ট তার উপর।

Gemini AI এখন শুধু ছবি নয়, ফেসবুকের ভাইরাল ট্রেন্ডের নতুন কেন্দ্রবিন্দু। যে কেউ চাইলে নিজের মতো করে ছবি বানিয়ে শেয়ার করতে পারেন। ফলে লাল শাড়ি ট্রেন্ড হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু AI-র এই ম্যাজিক ফটোগ্রাফির জগতে নতুন অধ্যায় খুলে দিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত