নজরবন্দি ব্যুরোঃ দেশের আধাসামরিক বাহিনী তে কঠোর ভাবে নিষিদ্ধ হল ফেসবুক। লাদাখ সীমান্তে চিন ভারতের সংঘর্ষ কে কেন্দ্র করে দূরত্ব বেড়েছে দুই দেশের। কার্যত যুদ্ধের আবহ তৈরি হয় দুই দেশের। সীমান্তের হাতাহাতি তে ২০ জন ভারতীয় জওয়ানের প্রাণ যাওয়ার পর ভারতের মানুষের চিন বিদ্বেষ বেড়েছে। কেন্দ্রীয় সরকার নিরাপত্তার খাতিরে চিনের ৫৯ টি অ্যাপ কে ভারতে ব্যান করেছে। দেশের সেনাবাহিনীতে বন্ধ করে হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যাবহার। আর এবার দেশের আধাসামরিক বাহিনীর জন্য নিষিদ্ধ হল বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক।
আরও পড়ুনঃ ঠান্ডা মাথায় খুন শুভ্রজিৎ কে? পোস্ট মর্টেমের নির্দেশ হাইকোর্টের।
দেশের আধাসামরিক বাহিনী তে কঠোর ভাবে নিষিদ্ধ হল ফেসবুক এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির এই নির্দেশ পাওয়ার পরেই দেশের সমত্ত আধা সামরিক বাহিনীর কাছে এই নির্দেশ পৌঁছে গেছে। সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ এবং এনএসজিকে এই নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কারন হিসেবে বলা হয়েছে সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ এবং এনএসজি এই আধাসামরিক বাহিনীগুলি নিয়মিত সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখে। তাই সেনাবাহিনীর মত আধাসামরিক বাহিনীর ক্ষেত্রেও জারি হল একই নিষেধাজ্ঞা।
আরও পড়ুনঃ প্রকাশিত হল CBSE দশম শ্রেণীর রেজাল্ট, পাশের হার ৯১.৪৬%
উল্লেখ্য, দেশের নিরাপত্তার স্বার্থে ই-কমার্স ও ডেটিং সাইট থেকে শুরু করে ফেসবুক ইন্সটাগ্রাম সহ ৮৯ টি অ্যাপ সেনাবাহিনীর জন্যে নিষিদ্ধ করা হয়েছে। ১৫ই জুলাই অর্থাৎ আজকের মধ্যে সেনাবাহিনীর জওয়ান এবং আধিকারিকদের নিজস্ব ডিভাইস থেকে আপ গুলো উড়িয়ে ফেলতে হবে। যদি কেউ নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে কড়া ব্যাবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। আধাসামরিক বাহিনীর প্রাক্তন আধিকারিক এবং জওয়ান দের ক্ষেত্রেও থাকছে একই নিষেধাজ্ঞা।



