নজরবন্দি ব্যুরোঃ দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE। চলতি বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৮ লক্ষেরও বেশি পড়ুয়ারা। মোট পরীক্ষার্থীর ৯১.৪৬ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ।
আরও পড়ুনঃ পাসের হারে সর্বকালীন রেকর্ড, প্রথম দশে নেই কোলকাতার কেও! মার্কশিট ২২ জুলাই
গত বছর অর্থাত্ ২০১৯ সালে দশম শ্রেণীতে পাশ করেছিলেন ৯১.১০ শতাংশ পড়ুয়া। চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। cbse.nic.in, http://www.results.nic.in, http://www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা । ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ।আগেই সিবিএসি জানিয়েছিল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই দশম দ্বাদশের ফলাফল।
গত বছর মে মাসে ফলাফল প্রকাশ হয়েছিল। কিন্তু এবছর করোনা লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে ফলাফল প্রকাশের দিন। মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানান ১৫ জুলাই বুধবার প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল। সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল।



