নজরবন্দি ব্যুরোঃ সকালে প্রকাশ করা হল মাধ্যমিক পরীক্ষা ২০২০-র ফল। পাসের হারের ক্ষেত্রে হয়েছে সর্বকালীন রেকর্ড, ৮৬.৩৪ শতাংশ পরীক্ষার্থীই উত্তীর্ণ। যেহেতু মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি শেষ করা গিয়েছিল তাই মেদা তালিকাও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ১০ টি স্থান ভাগ করে নিয়েছেন ৮৪জন পরীক্ষার্থী।
বিস্ময়কর হল, তার মধ্য়ে কলকাতার একজনও পরীক্ষার্থীর নাম নেই। ইতিহাসে এরকমটা এর আগে কখনও হয়েছে কিনা, কেই মনে করতে পারছেন না। মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, পাসের হারে দুই মেদিনীপুরের পর স্থান পেয়েছে কলকাতা। কিন্তু বিস্ময় ঠেকেছে কলকাতার একজনও প্রথম দশে নেই। যেখানে ৮৪ জন ছাত্রছাত্রী জায়গা করে নিয়েছে, সেখানে কলকাতার ঠাঁই মিলল না। যদিও এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ পর্যদও।


আরও পড়ুনঃ সুসংবাদ, ভ্যাকসিন নিয়ে বড় সাফল্য মার্কিন সংস্থার
মাধ্যমিকে এবার প্রথম হয়েছে অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। দ্বিতীয় হয়েছে দুজন। একজন বাঁকুড়ার সায়ন্তন গড়াই, দ্বিতীয় জন পূর্ব বর্ধমানের অভীক দাস। তৃতীয় হয়েছেন তিনজন। সৌম পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি। চতুর্থ হয়েছে বীরভূমের অগ্নিভ পাঠক। দেবস্মিতা মেয়েদের মধ্যে প্রথম। তার প্রাপ্ত নম্বর ৬৯০। প্রথম দশে স্থান ৮৪ জনের। করোনা সংক্রমণের আবহে আজই মার্কশিট দেওয়া হবে না ছাত্রছাত্রীদের। পর্ষদের তরফে মার্কশিট বিতরণ করা হবে আগামী ২২ জুলাই।
পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আগামী ২২ জুলাই সারা রাজ্যে মোট ৫০টি ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওইদিন সকাল ১০টা থেকে শুরু হবে মার্কশিট বিতরণের কাজ।’ তিনি আরও জানিয়েছেন, স্কুলের প্রতিনিধিদের মাস্ক ও গ্লাভস পরে ক্যাম্প অফিসে আসতে হবে। পর্ষদ সভাপতির কথায়, ‘করোনা আবহে অনেকদিন স্কুল বন্ধ রয়েছে। তাই এই এক সপ্তাহ সময় নেওয়া হল স্কুলগুলি স্যানিটাইজ করার। তারপরই মার্কশিট দেওয়া হবে।’ তবে ছাত্রছাত্রীরা মার্কশিট আনতে যেতে পারবে না। তাদের অভিভাবকদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে।











