“ভেরি এক্সট্রাঅর্ডিনারি”, হাথরসের ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “ভেরি এক্সট্রাঅর্ডিনারি”, হাথরসের ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের । ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে হাথরসের ঘটনাকে আখ্যা দিয়ে সুবিচারের আশ্বাস দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। এদিকে মধ্যরাতে লাশ দাহ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে যোগীর প্রশাসন।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ডে ব্যাকফুটে বিজেপি! ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ রাজ্যপাল?

অন্য দিকে হাথরসের নির্যাতিতার নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়ায় অভিনেত্রী স্বরা ভাস্কর-সহ কয়েক জনকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যেই আজ, মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে যান সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ বামেদের একটি প্রতিনিধি দল। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত অথবা কর্মরত বিচারপতির নজরদারিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা।

মঙ্গলবার সেই মামলা ওঠে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে। শুনানিতে প্রধান বিচারপতি মামলাকারীর উদ্দেশে বলেন, ‘‘আপনি কি বিচার বা তদন্ত অন্যন্ত সরিয়ে নেওয়ার আর্জি জানাচ্ছেন? ঘটনা অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক বলেই আমরা মামলা শুনছি।’’ ১০০ জন মহিলা আইনজীবীর পক্ষ থেকে মামলায় সওয়াল করেন আইনজীবী কীর্তি সিংহ।

“ভেরি এক্সট্রাঅর্ডিনারি”, হাথরসের ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের । সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের পক্ষে সওয়াল করেন তিনি। প্রধান বিচারপতি তাঁকে বলেন, ‘‘আমরা আপনার উদ্বেগ বুঝতে পারছি। কিন্তু সব পক্ষের মতামত শুনতে দিন।” নিরপেক্ষ ও বাধাহীন তদন্তের আশ্বাস দিয়ে বিচারপতি বোবদে বলেন, “হাথরসের সাক্ষীদের কী ভাবে নিরাপত্তা দেওয়া হবে, তা হলফনামা দিয়ে জানাতে হবে উত্তরপ্রদেশ সরকারকে। নির্যাতিতার পরিবার কোনও আইনজীবী নিযুক্ত করেছেন কি না, তা-ও হলফনামায় উল্লেখ করতে হবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত