‘অকারণ প্রশংসা করতে হবে, তাই বিচারকের আসন ছেড়েছি’ ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিস্ফোরক সুনিধি চৌহান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবারও বিতর্ক শুরু হল ‘ইন্ডিয়ান আইডল’ কে নিয়ে। বেশ কিছুদিন আগে ‘কিশোর কুমার বিশেষ পর্ব’ নিয়ে জলঘোলা শুরু হতেই প্রথম মুখ খুলেছিলেন অমিত কুমার।

আরও পড়ুনঃ কাটল অনিশ্চয়তার মেঘ, জুনেই ব্রাজিলে হচ্ছে কোপা আমেরিকা কাপ

সুনিধি চৌহান এ বার বলিউড সংবাদমাধ্যমে মতামত জানালেন। অমিত কুমারকে সমর্থন জানিয়েই তাঁর দাবি, তাঁকেও চ্যানেল কর্তৃপক্ষ প্রতিযোগীদের অকারণ প্রশংসা করার কথা বলেছিলেন। তিনি মেনে নিতে পারেননি। তাই গানের রিয়েলিটি শো-এর বিচারকের আসন ছেড়েছেন।

এমনকি তিনি আরও জানিয়েছেন,‘‘প্রতিযোগী এবং টিআরপি ধরে রাখাই মূল উদ্দেশ্যে তাঁদের। তাই আমাকে বা অন্য বিচারকদেরও একই প্রস্তাব দিয়েছেন তাঁরা।’’

এছাড়া চ্যানেল কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় বলেছিলেন তাঁকে, ঢালাও প্রশংসা করলে প্রতিযোগীরা খুশি হবে। দর্শকদেরও আকর্ষণ বাড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন