নজরবন্দি ব্যুরোঃ শুধুমাত্র চোখের যাদুবলে রাতারাতি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল এক কন্যা। তার নাম মনে আছে নিশ্চয়ই! সে আর কেউ না তিনি হচ্ছেন প্রিয়া প্রকাশ ভারিয়া। তার চোখ মারা দেখে বহু ছেলে ক্রাশ খেয়েছিল সেই সময়। শুধু মাত্র চোখের ইশারায় ঘায়েল করেছিল হাজারও ছেলের মন।
আরও পড়ুনঃ বিয়ের আগেই দুবার অন্তঃসত্ত্বা! অর্জুনের প্রেমিকাকে নোংরা কটাক্ষ!
ওমর লুলু পরিচালিত ‘ওরু আদার লভ’ ছবিতেই এই দৃশ্য দেখা গেছিলো। যা চরম ভাইরাল হয়েছে রাতারাতি। তবে এই সিনেমাতে পার্শ্ব চরিত্রে ছিলেন অভিনেত্রী। তবে এই সিনেমার প্রায় পাঁচ বছর পার হয়ে গিয়েছে। তবে এখনও মানুষ প্রিয়া কে ভুলতে পারেনি। তবে সম্প্রতি প্রিয়া এক সাক্ষাৎকারে এক বিস্ফোরক মন্তব্য করেন যার জেরে ফের খবরের শিরোনামে উঠে আসে তিনি।

শুধু তাই নয় তার এই মন্তব্যে বের অসন্তুষ্ট হন পরিচালক। সাক্ষাৎকারে সেই বিশেষ দৃশ্য সম্পর্কে প্রিয়া কে পুনরায় প্রশ্ন করা হয়, যার উত্তরে প্রিয়া বলে সেই দৃশ্য সম্পর্কে সমস্ত কৃতিত্বটাই তার একেবারে নিজের। যা শুনে বেজায় রেগে যায় পরিচালক ওমর লুলু।
‘স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ খাওয়া দরকার প্রিয়ার’ বিস্ফোরক মন্তব্য পরিচালকের

পরিচালক বলেন প্রিয়াকে স্মৃতিশক্তির ফেরানোর ওষুধ খাওয়াতে হবে। তার কথায় “আসলে পাঁচ বছর হয়ে গিয়েছে তো, আমার বাচ্চার স্মৃতিভ্রংশ হয়েছে। ভাল্ল্যাচন্দনাদি ওষুধ খাওয়া দরকার প্রিয়ার।” পরিচালক জানান এই পুরো দৃশ্যটাই তার কল্পনাপ্রসূত। টাই প্রিয়া যে বলছে সেটা পুরোটা তার কৃতিত্ব সেটা সম্পূর্ণ ভুল।



