Mamata Bannerjee: অমর্ত্য সেন ও বিশ্বভারতীর জমি বিতর্কে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে রাজ্য়ে বিভিন্ন ঘটনায় বার বার দিল্লি থেকে টিম আসা নিয়ে কথা বলছিলেন মমতা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বয়ান রেকর্ড! সম্পত্তি সংক্রান্ত একাধিক নথিও চাইল CBI

34

সেই সময়েই মমতার মুখে উঠে আসে অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়। তিনি বলেন, ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’

33 3

প্রসঙ্গত, জমি ছাড়ার জন্য বিশ্বভারতীর তরফে উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে তাঁকে। সেখানে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে প্রয়োজনে বলপ্রয়োগ হবে বলেও দাবি করা হয়েছে ওই নির্দেশে। সম্প্রতি, অমর্ত্য সেনের জমি প্রসঙ্গে বারবার বিতর্ক হয়েছে।

অমর্ত্য সেন ও বিশ্বভারতীর জমি বিতর্কে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

35 3

এমনকি অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিবাদের মধ্যেই বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠি দিয়েছেন শতাধিক বিশিষ্টজন। সেখানে আর্জি জানানো হয়েছে, তিনি যেন বিশ্বভারতী প্রসঙ্গে নীরবতা ভাঙেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর