Hair Care Tips: অতিরিক্ত চুল উঠে টাক পড়ে যাচ্ছে? মুক্তি মিলবে ঘি থেকে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘি-এর বহুমাত্রিক গুনাবলির কথা অনেকেই জানে। সাদা ভাতে ঘি হলে আর কিছুই চাই না। মস্তিষ্কের প্রখরতা বাড়াতে বেশ কাজে আসে ঘি। তবে এবার পাওয়া গেল নতুন সংবাদ, যা শুনলে অবাক হবেন অনেকেই। ঘি-এর ক্যারিশমাতে দূর হবে খুশকি, টাক মাথায় গজাবে চুল! সম্প্রতি জানা যায়, রুপচর্চাতেও কাজে আসছে ঘি। বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নেও অবদান রাখে ঘি।

আরও পড়ুনঃ Waxing: ওয়াক্সিং করাতে পার্লারে হাজার হাজার টাকা খরচ? ঘরোয়া উপায়ে করুন মুশকিল আসান

দেখে নেওয়া যাক ঘি কিভাবে কাজ করে : 

দূষণের কারণে চুল তার জেল্লা হারিয়ে ফেলে। আর এই জেল্লা ফেরাতে চুলের যত্নে দারুণ কাজ করে ঘি। দু চামচ ঘি’র সঙ্গে মিশিয়ে নিন এক চামচ নারকেল তেল। সপ্তাহে একদিন চুলে ভাল করে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন জেল্লা ফিরে আসবে।

অতিরিক্ত চুল উঠে টাক পড়ে যাচ্ছে? মুক্তি মিলবে ঘি থেকে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা
অতিরিক্ত চুল উঠে টাক পড়ে যাচ্ছে? মুক্তি মিলবে ঘি থেকে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যাও দূর করতে পারে ঘি। সপ্তাহে একদিন অল্প ঘি হালকা গরম করে চুলে মাসাজ করুন।

দিন দিন চুল পাতলা হয়ে আসে অনেকের। সপ্তাহে একবার ঘি মাসাজ করুন। সঙ্গে মিশিয়ে নিন অল্প নারকেল তেল। দেখবেন আপনার মাথায় ধীরে ধীরে চুল গজাবে। চুল পড়ার সমস্যাও দূর হবে।

ঘি তে থাকা ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্টি দিয়ে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র করে, ফলে চুল নরম ও মসৃণ এবং ঝকঝকে হয়।

অতিরিক্ত চুল উঠে টাক পড়ে যাচ্ছে? মুক্তি মিলবে ঘি থেকে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

ghee 2

ঘি’র সঙ্গে আমলকি বা পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। এরপর ভাল করে মাসাজ করুন। চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এই মিশ্রণ।

তবে একটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে- চুলে ঘি ব্যবহারের পর অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। আর রাতে শোয়ার সময় চুলে ঘি ব্যবহার করা যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর