নজরবন্দি ব্যুরো: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত প্রাক্তনীদের হস্টেলের ঘর খালি করতে হবে। শুধু তাই নয়, যাতে সমস্ত প্রাক্তনীরা হস্টেলের ঘর খালি করে সেই দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এছাড়াও মঙ্গলবার হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে যে, বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদের নির্বাচনের পাশাপাশি র্যাগিং- বিরোধী ব্যবস্থাও নিতে হবে।
আরও পড়ুন: আজ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, স্কোয়াডে কী থাকবে নতুন মুখ?
জানা গিয়েছে, যাদবপুর নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। আর মঙ্গলবার সেই মামলার শুনানিতে হস্টেল খালি করা নিয়ে মন্তব্য করেন আদালতের প্রধান বিচারপতি। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার পরেই একাধিক র্যাগিং সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল আদালতে। আর সেই মামলায় মঙ্গলবার রাজ্যকে নির্দেশে বলা হয় যে, শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে।

এদিন আদালত আরও জানায়, যেই যেই বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্রভোট হয়নি, সেখানে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে নির্বাচনের আয়োজন করতে হবে। যেই যেই বিশ্ববিদ্যালয় গুলিতে র্যাগিং-বিরোধী কমিটি নেই, সেখানে কমিটি গঠন করা।

প্রসঙ্গত, গত মাসের ৯ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র নীচে পড়ে যান বলে অভিযোগ। পরের দিন ভোরে ওই ছাত্রের মৃত্যু হয়। র্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মৃত ছাত্রের পরিবার। এরপরের থানায় দায়ের করা হয় এফআইআর। তারপরেই গোটা রাজ্যের শোরগোল পড়ে যায়। ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের হস্টেলের ঘর খালি করতে হবে, জানালেন প্রধান বিচারপতি




