বুদ্ধদেবের আস্থাভাজন IPS হুমায়ুন যোগে শক্তিবৃদ্ধি তৃণমূলের! তৃণমূলে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। কিছুদিন আগে থেকেই রাজনীতির আঙিনায় গুঞ্জন শনা যাচ্ছিল হুমায়ুন নাম লেখাতে পারেন জোড়াফুল শিবিরে। এবার তা সত্যি হল। মঙ্গলবার কালনার সভায় শাসক শিবিরে যোগ দেন প্রাক্তন আইপিএস।
আরও পড়ুনঃ দিনে মমতার ঘরে, টিকিটের টোপ দিতেই রাতে বিজেপির অফিসে!
দিনকয়েক আগে আচমকাই চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীরকে বদলি করা হয়। তাঁর জায়গায় চন্দননগরের দায়িত্ব দেওয়া হয় গৌরব শর্মাকে। বদলির নির্দেশ আশামাত্রই ইস্তফা দেন হুমায়ুন। তাঁর ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। গিঞ্জন অঠে তাহলে কি তৃণমূলে যোগ দিতে চলেছেন হুমায়ুন। কারণ কিছুদিন আগেই তাঁর স্ত্রী যোগ দিয়েছিলেন ঘাসফুলে।
দক্ষ পুলিশ অফিসার হুমায়ুন কে একাধিকবার সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে শোনা যেত, পিছিয়ে পড়া সংখ্যালঘু সেই সমস্ত মানুষের স্বার্থে হুমায়ুন কবীর রাজনীতিতে যোগ দিতে পারেন। এবার তা সত্যি হল। শোনা যাচ্ছে হুমায়ুন কবীর কে সংখ্যালঘু উন্নয়নের কাজে লাগাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুদ্ধদেবের আস্থাভাজন IPS হুমায়ুন যোগে শক্তিবৃদ্ধি তৃণমূলের! মঙ্গলবার কালনার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। কদিন আগে তাঁর স্ত্রী অনিন্দিতাও যোগ দিয়েছিলেন তৃণমূলে। সম্ভবত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন দুঁদে পুলিশ অফিসার হুমায়ুন।
২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন হুমায়ুন।যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে হাতকাটা দিলীপকে গ্রেফতার করে লাইমলাইটে এসেছিলেন হুমায়ুন। ২০১৮ নাগাদ একটি সিনেমাও পরিচালনা করেছিলেন তিনি। ২০১৯ সালের ২৯ জুলাই ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুন হন। সেই সময় চন্দননগর পুলিশের কমিশনার ছিলেন অখিলেশ চতুর্বেদী। ওই খুনের ঘটনার জেরে অখিলেশকে সরিয়ে হুমায়ুনকে কমিশনার করা হয়। তারপর থেকেই চন্দননগরের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছেন এই আইপিএস অফিসার।



