নজরবন্দি ব্যুরো: ১ বছরের মাথায় মালিকানা ছাড়ছেন এলন মাস্ক। অর্থাৎ ট্যুইটারের সিইও পদ ছাড়ছেন এলন মাস্ক। এই সংবাদটি নিজেই সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন এলন মাস্ক। পাশাপাশি এও ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ৬ সপ্তাহের মধ্যে টুইটারের সিইও-র দায়িত্বে আসতে চলেছে এক অন্যমুখ।
প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর মাসে বিশাল অঙ্কের বিনিময়ে ট্যুইটারের কেনেন এলন মাস্ক। এরপরেই ট্যুইটারের ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে সাইটে ৭৫ শতাংশ গণছাঁটাই শুরু হয়। গোটা বিশ্ব জুড়ে ট্যুইটারের একের পর এক কর্মী ছাঁটাই হতে শুরু করেন। যা নিয়ে রীতিমত এলন মাস্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মীরা।

এপ্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমানে টুইটারের যা তহবিল আছে, তাতে টেনেটুনে মাত্র চার থেকে পাঁচ মাস চলতে পারত সংস্থাটি। আর এহেন মুহূর্তে কর্মী ছাঁটাই করে অন্তত ৩০০ কোটি ডলার সাশ্রয় হয়েছে। তবে আগের থেকে আরও ভাল পরিস্থিতিতে রয়েছে ট্যুইটার।”

তবে এবার সেই চাপের হাত থেকেই মুক্তি পেতে ট্যুইটারের এবার নতুন সিইও নিয়োগ করতে চলেছেন মার্কিন ধনকুবের। সম্প্রতি ট্যুইটে তিনি জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি টুইটারের জন্য নতুন সিইও নিয়োগ করতে চলছে। তিনি আগামী ৬ সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন। আর আমার পদ হবে এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সিটিও। তবে নিজের ট্যুইটে নতুন সিইওর নাম না জানালেও ‘She’ শব্দটি ব্যবহার করেছেন তিনি। আর তাতেই নেটিজেনরা সন্দেহ করছেন যে কোনও মহিলাকেই দায়িত্ব দিতে চলেছেন এলন মাস্ক।
CEO-র পদ থেকে সরছেন এলন মাস্ক, কে এই নতুন মুখ?




