নির্বাচনের প্রাক্কালে উদ্বিগ্ন প্রশাসন,ভূপতিনগর NIA হামলায় মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের

বর্তমানে এই নিয়েই উতপ্ত রাজ্য রাজনীতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভূপতিনগরে এনআইএ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যসচিবের রিপোর্ট তলব করল কমিশন। এই নিয়ে সরব বিরোধীরা।পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী।  ভূপতিনগরে এনআইএ-র ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপার (পূর্ব মেদিনীপুর), এসডিপিও ও ভূপতিনগরের ওসি-র বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নির্বাচনের প্রাক্কালে উদ্বিগ্ন প্রশাসন,ভূপতিনগর NIA হামলায় মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের

আরও পড়ুন : রেখা পাত্রকে ‘সরকারি খোঁচা’, প্রচারে এসে বসিরহাটের বিজেপি প্রার্থীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

তিন মাসের মাথায় সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি হল। সেই নিয়ে বেশ উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে কমিশন। গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবীতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর। ভূপতিনগরের ঘটনার বেশ কিছু ক্ষণ পর তা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দেন শুভেন্দু। তাতে তিনি পাল্টা দাবি করেন, মমতার বার বার প্ররোচনা দেওয়ার ফলেই এই ঘটনা।

 কোচবিহারের মাথাভাঙার প্রচারসভা থেকেও মমতা এনআইএ-কে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন বলেও শুভেন্দু দাবী করেছেন। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি। এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ।

নির্বাচনের প্রাক্কালে উদ্বিগ্ন প্রশাসন,ভূপতিনগর NIA হামলায় মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের
নির্বাচনের প্রাক্কালে উদ্বিগ্ন প্রশাসন,ভূপতিনগর NIA হামলায় মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের

নির্বাচনের প্রাক্কালে উদ্বিগ্ন প্রশাসন,ভূপতিনগর NIA হামলায় মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের

আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা। এর পরই এনআইএ-র গাড়িতে ইট ছোড়া হয়৷ ভেঙে যায় গাড়ির কাচ। অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয়। এই নিয়ে কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে এই নিয়েই উতপ্ত রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর