নজরবন্দি ব্যুরোঃ রাজ্য চলছে ভোট যুদ্ধ। ইতিমধ্যেই প্রথম তিন দফার নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে। রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগেই বড়সড় পদক্ষেপ কমিশনের। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তার দ্বায়িত্বে থাকা অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়েও প্রচার চালাচ্ছেন রন্তিদেব! চাঞ্চল্যকর অভিযোগ করল তৃণমূল কংগ্রেস
সূত্রের খবর, তৃণমূল দলনেত্রীর নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল। জানা গিয়েছে, নন্দীগ্রামে ভোটের কয়েকদিন আগেই কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন মেঘনাদ পাল। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক নিজের ক্ষমতার অপব্যবহার করছেন।
সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছেন অশোক চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে অপসারণ করা হল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দ্বিতীয় দফার নির্বাচনের সময় থেকেই কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি জানিয়েছেন শাহ কথা মতো কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। ভোটাদের প্রভাবিত করার অভিযোগও করেন তিনি।
শুক্রবার কমিশনের তরফে এই অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে মমতার কাছে। এর পরই নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, আমি দেশের সেনাবাহিনীকে আমি সম্মান করি। কিন্তু এখনই আমি এই বিষয়ে কোন জবাব দেবোনা। এর কয়েক ঘন্টার মধ্যে মমতার ব্যাক্তিগত নিরাপত্তা আধিকারিককে দ্বায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।



