‘জাগোবাংলা’র সম্পাদক হলেন শোভনদেব

JagoBangla: গতকাল আচমকাই জাগো বাংলার সম্পাদকের পর থেকে স্থপা দেন সুখেন্দু শেখর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গতকাল তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদকের পথ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। নজরবন্দিতে সে খবর লেখা হয়েছিল। আর আজ সুখেন্দুশেখর এর পদে বসলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব। অর্থাৎ তিনি এবার থেকে জাগো বাংলার সম্পাদকের দায়িত্ব নিলেন। শোভনদেব বর্তমানে কৃষি দপ্তর ও বিধানসভায় পরিশোদীয় মন্ত্রী পদে আছেন।

তবে অনেকদিন ধরেই তিনি জাগো বাংলায় লেখালেখির সঙ্গে যুক্ত। তার লেখা দলীয় মুখপাত্র জাগো বাংলাকে একটা অন্য স্তরে পৌঁছে দিয়েছে। আর এবার সেই পত্রিকার দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

আর জি কর হাসপাতলে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় বিভিন্ন সময় দল তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন বিভিন্ন মন্তব্য করে। তার সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মন্তব্যকে হাতিয়ার করে লালবাজারে ও তাকে ডেকে পাঠানো হয়। এসবের মধ্যেই গতকাল আচমকাই জাগো বাংলার সম্পাদকের পর থেকে স্থপা দেন সুখেন্দু শেখর।

জাগো বাংলার জন্মলগ্ন থেকেই এই পত্রিকা সঙ্গে যুক্ত ছিলেন সুখেন্দু বাবু। ফলে এই পত্রিকার তিনি নিতেন। তার ইস্তফার পর এবার সেই দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূলের আরেক বর্ষীয়ান নেতা শোভনদেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন