ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ED, কুন্তলের আবাসনে নতুন করে তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ধৃত কুন্তল ঘোষ চিনার পার্কের আবাসনে তল্লাশি অভিযান শুরু করলেন গোয়েন্দারা। প্রায় ১০ মাস পর আবারও কেন এই আবাসনে এলেন গোয়েন্দারা তা নিয়ে কিন্তু জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: দিল্লির বাতাস ভয়ঙ্কর, শ্বাস নেওয়া ৫০ সিগারেট খাওয়ার সমান

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকালে চিনার পার্কের কাছে একটি আবাসনে তল্লাশি অভিযান শুরু করেন গোয়েন্দারা। এই আবাসনেই থাকতেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। সেই আবাসনেই আজ নতুন করে শুরু হয়েছে তল্লাশি। সেখানে গিয়ে আবাসিকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন ইডি আধিকারিকেরা।

ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ED, কুন্তলের আবাসনে নতুন করে তল্লাশি
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই একই আবাসনের ফ্ল্যাট রয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের। কিন্তু ঠিক কি কারণে চিনার পার্কের এই আবাসনে গোয়েন্দারা হানা দিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

প্রসঙ্গত, এর আগে জানুয়ারি মাসে চিনার পার্ক এলাকার এই আবাসনেই তল্লাশি অভিযান চালিয়েছিলেন এজেন্সির গোয়েন্দারা। প্রায় ২৪ ঘন্টা ধরে চলেছিল তল্লাশি এবং বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ-পর্বের পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এই মুহূর্তে কুন্তল রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে।

ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ED, কুন্তলের আবাসনে নতুন করে তল্লাশি

এখন রাজনৈতিক মহলে জল্পনা, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার প্রায় ১০ মাস পরে কেন আবার সেই একই আবাসনে হানা দিল ইডি? তদন্ত কি তাহলে আগামী দিনে নতুন কোনও দিকে মোড় নেবে তা নিয়েও কিন্তু চলছে আলোচনা।

ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ED, কুন্তলের আবাসনে নতুন করে তল্লাশি

যদিও আজ কুন্তল ঘোষের আবাসনে হানা প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি গোয়েন্দারা। একই সঙ্গে কুন্তল বা এনামুল ঠিক কোন ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলেছে সেই বিষয়েও কিছু বলতে নারাজ ইডি আধিকারিকেরা।

ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ED, কুন্তলের আবাসনে নতুন করে তল্লাশি
ফের নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর ED, কুন্তলের আবাসনে নতুন করে তল্লাশি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত