‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

Bollywood: বৃহস্পতিবার বিটকয়েন দুর্নীতিতে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি হবে বলেই খবর ইডি সূত্রে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একাধিক বিতর্কে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার (Shilpa Shetty, Raj Kundra)। এবার নাম জড়াল বিটকয়েন জালিয়াতি মামলায়। এর জেরে তারকা দম্পতির একশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যার মধ্যে শিল্পা ও রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।

'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

আরও পড়ুন: কত টাকার বিনিময়ে ভাইজানের বাড়িতে হামলা? সুপারির অঙ্ক জানাল বিষ্ণোই গ্যাং

সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার বিটকয়েন দুর্নীতিতে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি হবে বলেই খবর ইডি সূত্রে। তারকা দম্পতির জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো, পুণের প্রাসাদোপম বাংলো এখন ইডির ‘কবলে’। এছাড়া রাজের নামের কিছু ইক্যুয়িটি শেয়ারও বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু সময়ের মধ্যেই মহারাষ্ট্র পুলিশ ও দিল্লি পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে অমিত ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ সহ আরও কয়েকজনের।

'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

জানা যায়, ২০১৭ সালে অভিযুক্তরা ‘Gain Bitcoin’ নামের একটি স্কিম চালু করেন যেখানে প্রলোভন দেওয়া হয়েছিল যে অর্থ বিনিয়োগকারীদের প্রতি মাসে ১০ শতাংশ রিটার্ন দেওয়া হব। তবে তা হবে বিটকয়েনের মাধ্যমে। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার লোভে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু সকলেই ঠকে গিয়েছেন বলে অভিযোগ। এদিকে এক বছরেই ৬ হাজার ৬০০ কোটি টাকা তোলা হয়েছিল বলেও জানা যায়। এরপর সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়।

‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

তদন্তে নেমে এই সংস্থার সঙ্গে রাজের সংযোগ খুঁজে পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁরা জানতে পারে, অমিত ভরদ্বাজের মাধ্যমে ২৮৫ টি বিটকয়েন পেয়েছিলেন রাজ। বর্তমানে যার বাজারদর প্রায় ১৫০ কোটি টাকা। তার ভিত্তিতেই এদিন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর