Partha Chatterjee: ‘হাতের কাছে কাগজপত্র যা পেল, সব নিয়ে গেল’, ১১ ঘন্টা জেরায় জেরবার পার্থর জামাই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়ি পিংলায়। শুক্রবার সকাল প্রায় ৮ টা নাগাদ আয়কর দফতরের স্টিকার লাগানো গাড়িতে করে কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িতে আসেন আধিকারিকরা। সেই যে আধিকারিকরা ঢুকেছিলেন তারপর বেরোলেন একেবারে ১১ ঘন্টা পর। তবে খালি হাতে মোটেই না! তল্লাসির পর যা কাগজপত্র পাওয়া গেল সবই নিয়ে গেলেন গোয়েন্দারা!

আরও পড়ুনঃ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি, ঘুষের টাকা অনুমান ED-র!

partha chet 1624373715

ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর পার্থ বাবুর জামাই কৃষ্ণচন্দ্র অধিকারী সাংবাদিকদের বলেন, ইডি অফিসাররা এসেছিলেন। তাঁরা আমাকে কিচ্ছু বলেননি। তবে কাগজপত্র যা পেলেন, সব নিয়ে গেলেন। আমাকে কিছুই জিজ্ঞেস করেননি। সকাল ৮ টা নাগাদ এসেছিলেন। এখানে খাওয়া-দাওয়া করলেন, টিফিন করলেন, বিশ্রাম নিলেন। কোনও তথ্যই জানতে চাননি। ওনারা হাতের কাছে যা পেয়েছেন, সব নিয়ে গিয়েছেন।”

partha 3 2

এদিকে, শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডির টুইটার হ্যান্ডেল থেকে।

‘হাতের কাছে কাগজপত্র যা পেল, সব নিয়ে গেল’, ১১ ঘন্টা জেরায় জেরবার পার্থর জামাই!

cash 1

শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সন্ধেবেলাতেই তারা পেল বিরাট ব্রেক থ্রু! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার করেছে ইডি। সেই টাকার পরিমান প্রায় ২০ কোটি বলে খবর সূত্রের। উদ্ধাত করা হয়েছে ২০ টি মোবাইল ফোন। আধাসেনা দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো আবাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন