Krishna Kalyani -র বাড়িতে ইডির হানা, জমায়েত বিধায়কের অনুগামীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে ইডির হানা৷ একযোগে তাঁর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ইডি হানা দিয়েছে বলে জানা গেছে৷ প্রায় ঘন্টা দুয়েক ধরে চলছে অভিযান৷ তবে কি কারণে হানা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। বাড়ির সামনে জমায়েত করেছে বিধায়কের অনুগামীরা।

আরও পড়ুনঃ BJP-র ডাকা বনধে উত্তপ্ত ময়না, মোতায়েন প্রচুর পুলিশ

আপ্ত সহায়কের কথায়, আচমকাই বিধায়কের বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। প্রথমে তাঁদের বুঝতে অসুবিধা হয়েছিল তাঁরা আয়কর বিভাগ, নাকি অন্য কোনও বিভাগের৷ পরবর্তীতে বাড়ির প্রত্যেক সদস্যের মোবাইল নিয়ে নেওয়া হয়৷ এরপর বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি শুরু করে ইডির গোয়েন্দারা৷

11 1
Krishna Kalyani -র বাড়িতে ইডির হানা, জমায়েত বিধায়কের অনুগামীদের

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থী হয়ে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণী। পরে অবশ্য অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরে আসেন৷ বিধানসভায় মুকুল রায়ের পর পিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা হয়েছিল৷

Krishna Kalyani -র বাড়িতে ইডির হানা, জমায়েত বিধায়কের অনুগামীদের

10 1

এদিন খবর পেয়ে বিধায়কের বাড়ির সামনে হাজির হয়েছেন বিধায়কের অনুগামীরা। তাঁদের কথায়, উনি জনপ্রিয় বিধায়ক। ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে। পরশু এখানে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সহ্য করতে না পেরে ইডি পাঠানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন