11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 4:03 পূর্বাহ্ন
18 C
Kolkata

ED: শাহরুখপত্নীকে ইডির নোটিশ, অস্বীকার করল ইডি আধিকারিকরা !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  শাহরুখ খানের পত্নী গৌরীকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শাহরুখ-পত্নীর। খুব শীঘ্রই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনও পর্যন্ত গৌরী ওই নোটিসের কোনও জবাব দেননি বলেই খবর।লখনউয়ের সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ-পত্নী। গত কয়েক মাস আগেই লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইবাসী যশবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

আরও পড়ুন: IPL24: ৩২ কোটি টাকা খরচ করে কেমন দল গড়ল KKR? দেখুন এক নজরে

ED: শাহরুখপত্নীকে ইডির নোটিশ, অস্বীকার করল ইডি আধিকারিকরা !
ED: শাহরুখপত্নীকে ইডির নোটিশ, অস্বীকার করল ইডি আধিকারিকরা !

তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার  ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখপত্নী গৌরী খান। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, যেহেতু ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও। তাই  শাহরুখপত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তার পরও এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এ বার ইডির নজরে পড়লেন গৌরী। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁকে তলব করা হবে। তার নামে সমন বেরোলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।

ED: শাহরুখপত্নীকে ইডির নোটিশ, অস্বীকার করল ইডি আধিকারিকরা !

ED: শাহরুখপত্নীকে ইডির নোটিশ, অস্বীকার করল ইডি আধিকারিকরা !

শোনা যাচ্ছে, প্রায় ৩০ কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটের হিসেবে। গৌরী খানের ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জুড়েছে গৌরীরও। ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসেব জানতে চাইতে পারে ইডি। গৌরী কোন শর্তে জড়িয়েছিলেন ওই সংস্থার সঙ্গে সব দিকই নাকি খতিয়ে দেখবে ইডি। এদিকে গৌরীকে সম্প্রতি তার ছোট ছেলে আব্রামের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে।তবে জানা গিয়েছে, এ সবের কোনওটাই ঘটেনি। ইডি-র তরফে এমন কোনও নোটিশই নাকি পাঠানো হয়নি শাহরুখ-পত্নীকে। খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিতে শাহরুখ অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading