Partha-Arpita: সিজিও কমপ্লেক্সে মুখোমুখি পার্থ-অর্পিতা, ঘন্টাখানেকের বেশী সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২ জুলাই থেকে ইডির হেফাজতে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে তাঁদের নিয়ম করে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। আজ সিজিও কমপ্লেক্সে মুখোমুখি পার্থ-অর্পিতা। ইডি সূত্রে খবর, আগামীকাল অবধি তাঁদের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগে একাধিক তথ্য হাতে পেতে চায় ইডির আধিকারিকরা।

আরও পড়ুনঃ ‘কিশোর স্মরণ’ নিয়ে আমরা-ওরা! জন্মদিনে মহান শিল্পীকে নিয়ে টানাটানি বিজেপি- তৃণমূলের

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সের ছয় নম্বর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদেরকে সেই রুমের ভিতর মুখোমুখি বসিয়ে রাখা হয়েছে। সেখানে চার জনের ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে।

মুলত যে প্রশ্নগুলি ইডির আধিকারিকরা করতে চাইছেন, যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, সেটা কার টাকা? অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে কতগুলি সম্পত্তি রয়েছে? দুই জনের নামে আরও কতগুলি অ্যাকাউন্ট রয়েছে? সবটা জানতে চাইছে ইডির আধিকারিকরা।

arpita mukherjee1 1658988926

সবথেকে বড় প্রশ্ন হল, তদন্তে নেমে অপা ইউটিলিটি সার্ভিসেসের কথা জানতে পেরেছে ইডি। প্রায় ১০ বছর ধরে অপা ইউটিলিটি সার্ভিসেস কী কাজ করত? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, দুই জনের উত্তরে অসঙ্গতি রয়েছে। তাই এবার মুখোমুখি বসিয়ে দুই জনকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা।

সিজিও কমপ্লেক্সে মুখোমুখি পার্থ-অর্পিতা, চলছে একটানা জিজ্ঞাসাবাদ

সিজিও কমপ্লেক্সে মুখোমুখি পার্থ-অর্পিতা, চলছে একটানা জিজ্ঞাসাবাদ
সিজিও কমপ্লেক্সে মুখোমুখি পার্থ-অর্পিতা, চলছে একটানা জিজ্ঞাসাবাদ

গোটা এই প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হচ্ছে। আজকের জিজ্ঞাসাবাদে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত