নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা জেরার পর মঙ্গলবার রাতে তাঁর গ্রেফতারির খবর জানান বিধাননগরের সিজিও কমপ্লেক্সের ইডির আধিকারিকরা। ভুয়ো সংস্থা খুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া তিনি তদন্ত সহযোগিতা করছেন না বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ কালীঘাটের কাকু সম্পর্কে যাবতীয় খবর জানতে এখানে ক্লিক করুন।


মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদর পর সুজয়কে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজয়। ইডি দফতরে প্রবেশের সময় জানিয়েছিলেন যে, তিনি যথেষ্ট ‘আত্মবিশ্বাসী’। কিন্তু তাঁর সেই আত্মবিশ্বাস ভেঙে পড়ে ইডির জিজ্ঞাসাবাদের সামনে। ১১ ঘন্টা জেরা শেষে গ্রেফতার করা হয় তাঁকে।

ইডি সূত্রে খবর, মঙ্গলবারের জেরায় একাধিক প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন সুজয়কৃষ্ণ ভদ্র। বকলমে তিনি যে ভুয়ো সংস্থা চালাতেন সেই সংস্থা সুজয়কৃষ্ণ বাবুর সামনে পেশ করা হলে অস্বীকার করেন তিনি। এমনকী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায় সুজয়কৃষ্ণের বিনিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।


ইডির তলবে মঙ্গলবার সকাল ১১টা ৩ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজয়। এই প্রথমবার কালীঘাটের কাকু ইডির দফতরে এলেন। যদিওবা তাঁকে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি জানান, “আত্মবিশ্বাসী কি না বেরোনোর সময় দেখবেন।” এদিকে আজ কালীঘাটের কাকুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, মঙ্গলবারের জেরায় একাধিক প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন সুজয়কৃষ্ণ ভদ্র।
কালীঘাটের কাকু গ্রেফতার, ১১ ঘণ্টা জেরার পর আটক করল ED

বকলমে তিনি যে ভুয়ো সংস্থা চালাতেন সেই সংস্থা সুজয়কৃষ্ণ বাবুর সামনে পেশ করা হলে অস্বীকার করেন তিনি। এমনকী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায় সুজয়কৃষ্ণের বিনিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। নানা ভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। এর পরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।







