নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোর ধুমধাম শুরু হয়ে গিয়েছে। মহালয়া থেকেই চলছে ঠাকুর দেখার পালা। এই সময়ে অফিস ছুটি থাকলেও ট্রেনে ভিড় থাকে। তাই ঠাকুর দেখার সময়ে যাত্রীদের যাতে সমস্যা না হয় সেদিকটি নজরে রেখেই পুজোর দিনগুলিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এছাড়াও পর্যটকদের জন্যও বিশেষ পরিকল্পনা রেলের।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


রেল সূত্রে খবর, পঞ্চমী থেকে দশমী অর্থাৎ ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৮ টি অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। প্রতিটি স্টেশনেই ট্রেনগুলি দাঁড়াবে। শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-কল্যাণীর মধ্যে এক জোড়া ট্রেন চলবে। রাত ১২.৪০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে এবং রাত ১১.৪৫ মিনিটে রানাঘাট থেকে ট্রেন ছাড়বে। অন্যদিকে, শিয়ালদহ থেকে রাত ১.৩০ মিনিটে ও ২.৩০ মিনিটে ট্রেন ছাড়বে। কল্যাণী থেকে ট্রেন ছাড়বে রাত ১২.১০ মিনিটে এবং ৩ টেয়।

শিয়ালদহ-বজবজের মধ্যে একজোড়া অতিরিক্ত ট্রেন চলবে। শিয়ালদহ থেকে রাত ১১.৩০ টায় ছাড়বে এবং রাত ১২.৩০ মিনিটে বজবজ থেকে ট্রেন ছাড়বে। শিয়ালদহ-বারুইপুরের মধ্যে তিনজোড়া ট্রেন চালানো হয়েছিল। শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে দুপুর ৩.২০ মিনিটে, রাত ১২.২০ মিনিটে এবং ২.২০ মিনিটে। বারুইপুর থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪.৩৮, রাত ১.২৫, রাত ৩.২০ মিনিটে। শিয়ালদহ-বনগাঁ লাইনে একজোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। শিয়ালদহ থেকে রাত ১.২০ মিনিটে ট্রেন ছাড়বে ও রাত ১১.৫৫ মিনিটে বনগাঁ থেকে ট্রেন ছাড়বে।



পর্যটকদের কথা মাথায় রেখে সপ্তাহান্তেও পুরীর জন্য বিশেষ ট্রেন পরিষেবা শুরু করল পূর্ব রেল। উৎসবের মরশুমে প্রতি শনিবার ট্রেন চালানো হবে। আগামী ২১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই পরিষেবা জারি থাকবে। সন্ধ্যে ৭.২০ মিনিটে শিয়ালদহ থেকে এই বিশেষ ট্রেন ছাড়বে। ভোর চারটের মধ্যে পুরী পৌঁছে দেবে। আবার বিকেল সওয়া তিনটে নাগাদ শিয়ালদহে পৌঁছাবে ট্রেনটি।
পুজোর দিনগুলিতে চলবে অতিরিক্ত ট্রেন, উৎসবের মরশুমে যাত্রীদের জন্য জোড়া সুখবর








