পেরেসোভিচ প্রসঙ্গে উত্তপ্ত লাল-হলুদ, গ্রুপ ছাড়লেন ইস্টবেঙ্গল সিইও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতবারের আইএসএলের মত এবারও কার্যত ধরাশায়ী অবস্থা এসসি ইস্টবেঙ্গলের। সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফল সেই আগের মতই। যারফলে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে এসে ঠেকেছে রেনেডি সিংয়ের লাল-হলুদ।

আরও পড়ুনঃ চরম আর্থিক দুরবস্থা PCB-র, তাই কি ভারতকে নিয়ে চার দেশীয় সিরিজের প্রস্তাব রামিজ রাজার?

গত ম্যাচে এই মরশুমের অন্যতম কঠিন প্রতিপক্ষ মুম্বাই সিটিকে গোল শূন্য অবস্থায় আটকে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন জামশেদপুর এফসির বিরুদ্ধে হয়ত জয় তুলে নেবে ইস্টবেঙ্গল, কিন্তু দাতেঁ দাঁত চেপে লড়াই করলেও শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় রফিকদের। এসবের মধ্যেই এবার দেখা দিল নয়া বিতর্ক।

পেরেসোভিচ প্রসঙ্গে উত্তপ্ত লাল-হলুদ, গ্রুপ ছাড়লেন ইস্টবেঙ্গল সিইও
পেরেসোভিচ প্রসঙ্গে উত্তপ্ত লাল-হলুদ, গ্রুপ ছাড়লেন ইস্টবেঙ্গল সিইও

জানা গিয়েছে , ফুটবলারদের প্রশ্নবানে বিদ্ধ হয়ে ক্লাব ফুটবলারদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন লাল-হলুদের সিইও শিবাজী সমাদ্দার। কাল হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও যেভাবে ম্যাচ হাতছাড়া হয় তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না হীরা মন্ডলরা। তাই চাপা ক্ষোভ নিয়েই নাকি এক ফুটবলার ক্লাবের সিইও কে উদ্দেশ্য করে লেখেন, আমরা সীমিত শক্তি নিয়ে মাঠে খেলছি। আর আপনি হোটেলে থেকে ফেডারেশনের ডাকা বিশেষ মিটিংয়ে উপস্থিত হতে পারলেন না। সেইসঙ্গে তাকে উদ্দেশ্য করে বলা হয় কাল তিনি মিটিংয়ে থাকলে হয়ত পেরেসোভিচ কে মাঠে পেত দল।

যা দেখা মাত্র ই নাকি খেলোয়াড়দের উদ্দেশ্যে দিয়ে শিবাজী বাবু লেখেন, বিকেল ৫ টার সময় মেইল করে ৭ টার সময় মিটিং ডাকা হল কেন? এরপরেই নাকি ফুটবলার ও ম্যানেজমেন্টের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেন ইস্টবেঙ্গল ক্লাবের সিইও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় লাল-হলুদ জনতার মধ্যে।

পেরেসোভিচ প্রসঙ্গে উত্তপ্ত লাল-হলুদ, গ্রুপ ছাড়লেন ইস্টবেঙ্গল সিইও

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রেফারি কে ধাক্কা মারার ফলে বেশ কয়েক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয় লাল-হলুদ তারকা পেরেসোভিচ কে। যা নিয়েই গতকাল মিটিং ডাকা হয় ফেডারেশনের তরফ থেকে। কিন্তু সেখানেই থাকতে পারলেন না ক্লাবের সিইও। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে দেশীয় ফুটবল মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত