Metro Service: দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পরপর দুটি শনিবার বন্ধ থাকছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। এই দিনে অনেকেরই অফিস থাকে, ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে পারে অনেক যাত্রী। মূলত মেট্রো লাইনে কাজের জন্য দু’দিন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কবে কবে চলবে না মেট্রো?

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আজ শহরে দফায় দফায় বৃষ্টি, ভিজবে গোটা বাংলা

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো পরিষেবার নিরাপত্তার জন্য ইন্টিগ্রেটেড সেফটি সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। আগামী ১৯ ও ২৬ তারিখ ‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’ চলবে, তাই পরিষেবা বন্ধ রাখা হবে। অর্থাৎ এই দিনগুলিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে না। সূত্রে খবর, ওই দু’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ওই সেফটি টেস্ট চালানো হবে। যে কাজটা গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা চালু করার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের

‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’-র মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশকে একসূত্রে বেঁধে ফেলা হবে। যাতে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা শুরু করা যায়। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশেও বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে মেট্রো।

দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটি অংশে ইতিমধ্যেই ট্রেন চলছে। বছর শেষ হওয়ার আগেই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে। এই দুই অংশের হারওয়্যার ও সফটওয়্যার ইন্টারফেজ়কে ইন্টিগ্রেট করার কাজই চলবে পর পর দুই শনিবার। যাত্রীদের অসুবিধার জন্য কলকাতা মেট্রোর পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে।

দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের

 

দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের
দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন