ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার হওয়া ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত হাইকোর্টের নির্দেশে শুক্রবার সকালেই জেল থেকে মুক্তি পেলেন। গতকালই করতান দাশগুপ্তের গ্রেফতারি নিয়ে বড়সড় ধাক্কার মুখে পড়ে রাজ্য। আর গতকাল কলকাতা হাইকোর্টে নির্দেশে সাত দিন পুলিশ হেফাজতে থাকার পর জামিন দেওয়া হয় তাকে। আজ সকালেই তার জেল থেকে মুক্তির দিনে তাকে স্বাগত জানাতে যায় একাধিক ডিওয়াইএফআই নেতা সহ মীনাক্ষী ও সৃজনরা। গলায় ফুলের মালা ও লালা বীর ছড়িয়ে স্বাগত জানানো হয় কলতান কে।
বৃহস্পতিবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। আদালতের অনুমতি ছাড়া আর কলতানকে গ্রেফতার করা যাবে না। এমনকি আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ! ৫০০ টাকার বন্ডে কলতান জামিন পেলেন। তবে, এই মামলায় চার সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকার ও কলতান উভয়পক্ষকেই। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।


তখন পঞ্চম দিন, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা ধর্নায় বসেছেন। সেই অবস্থান মঞ্চে হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো (যদিও সত্যতা যাচাই করেনি নজরবন্দি) প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সূত্রে গত শুক্রবার কলকাতা পুলিশ গ্রেফতার করে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। সঙ্গে গ্রেফতার করা হয় জনৈক সঞ্জীব দাসকে। গ্রেফতারির পরেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন কলতান। ক্ষোভে ফেটে পড়ে বাম শিবির।
আর বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশের পরেই এই কলতান দাশগুপ্ত কে মুক্তি মুক্তি দেওয়া হয়। যদিও মুক্তির পরেই স্লোগান দিতে থাকেন কলতান দাশগুপ্ত সহ একাধিক ডিওয়াইএফআই কর্মীরা। তাদের দাবি ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছিল তাকে। তাই সত্যের জয় হল।







