10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 11:00 অপরাহ্ন
20 C
Kolkata

‘Dunki’ film Review: ‘ডাঙ্কি’র দৌরাত্ম্য কত দূর? দীর্ঘ পাঁচবছর পর কী উপহার দিল হিরানি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ শে ডিসেম্বরে মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ছবি ‘ডাঙ্কি’ (‘Dunki’ film Review)। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ ছিল না। আজ সকালে কলকাতাতে সিনেমাটির ফার্স্ট শো ছিল সকাল সাতটায়। এই ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশল এবং বোমান ইরানীকে।

'Dunki' film Review: ‘ডাঙ্কি’র দৌরাত্ম্য কত দূর? দীর্ঘ পাঁচবছর পর কী উপহার দিল হিরানি?

আরও পড়ুনঃ টলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বাপেক্ষা ধনী শ্রাবন্তী! সম্পত্তির পরিমান শুনলে চমকে যাবেন

রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালিত ছবিগুলি সিনেমা জগতে আলাদাই জায়গা করে নিয়েছে এতদিনে। তার মত বিরল পরিচালক এখনকার দিনে দেখা পাওয়া দুস্কর। তিনি তার কোন ছবিতেই ভিএফএক্স ব্যবহার করেন না। তবুও ছবিগুলি বক্সঅফিসে দারুণসাফল্যমণ্ডিত হয়। তিনি সংলাপের ওপর বিশেষ গুরুত্ব দেন। কারন একটি সিনেমাতে সংলাপের মাধ্যমে চরিত্রগুলি আলাদা মাত্রা পায়।

'Dunki' film Review: ‘ডাঙ্কি’র দৌরাত্ম্য কত দূর? দীর্ঘ পাঁচবছর পর কী উপহার দিল হিরানি?তবে দীর্ঘ পাঁচবছরে তার কোন ছবি মুক্তি পায়নি। পাঁচবছর পর আবার ‘ডাঙ্কি’র মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করলেন। এই সিনেমাতে অভিনেতা কী দেখাতে বা বোঝাতে চেয়েছেন? তাহলেই চোখ রাখতে হবে সিনেমার নামটিতে। ‘ডাঙ্কি’ কথাটির অর্থ হল অবৈধ। এই সিনেমাটিতে ‘ডাঙ্কি’ বলতে তাদের বোঝানো হয়েছে। যারা অবৈধ কারনে দেশে প্রবেশ করতে চান।

'Dunki' film Review: ‘ডাঙ্কি’র দৌরাত্ম্য কত দূর? দীর্ঘ পাঁচবছর পর কী উপহার দিল হিরানি?

এই সিনেমাটির গল্পে মূল ট্র্যাক শুরু হয় পাঞ্জাব থেকে। এবং তার পর লন্ডন থেকে মধ্যপ্রাচ্যে দেখানো হয়। এখানে শাহরুখ খানের চরিত্রটির নাম হার্ডি সিং। এই গল্পে তিনি একগুচ্ছ মিসফিটদের বাঁধা পেয়ে লন্ডনে যাওয়ার স্বপ্ন ভুলতে বসেছিল। কারন লন্ডনে যাওয়ার রাস্তা সহজ নয়। যার কারনে হার্ডি সিং এবং পুরো টিমকে ইংরাজি শিখতে হয়েছিল। যাতে তারা ভিসা পেতে পারে।

কিন্তু ভিসা পাওয়ার পরীক্ষাতে তারা ডাহা ফেল করে। এরপর হার্ডি সিং এবং টিম পরিকল্পনা করেন তারা কোন সহজ রাস্তা বেছে নেবেন। এই সিনেমাটির প্রথমদিকে হাস্যরস পরিপূর্ণ ছিল। এবং অন্যবারের মত এইবারেও সংলাপ এবং গল্প জোরাল ছিল।

এই সিনেমাটির অন্য আরেক আকর্ষণ ভিকি কৌশল। এই ছবিতে তার চরিত্রের নাম সুখী। তবে তার স্কিন টাইম ছিল খুবই কম। কিন্তু এই কম সময়ের মধ্যেই তিনি চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। এখানে ভিকিকে রাগী এবং মেজাজি চরিত্রে দেখা গিয়েছে। এই ছবিতে দেখতে পাওয়া গিয়েছে তাপসী পান্নুকেও। তার সাথে কিং খানের জুটি বেশ মনে ধরেছে দর্শকদের।

‘ডাঙ্কি’র দৌরাত্ম্য কত দূর? দেখুন ফিল্ম রিভিউ

'Dunki' film Review: ‘ডাঙ্কি’র দৌরাত্ম্য কত দূর? দীর্ঘ পাঁচবছর পর কী উপহার দিল হিরানি?

এবং এই সর্বশেষে এই ছবির মূল কেন্দ্রবিন্দু যিনি কিং খান। তার চরিত্রে দুটি শেড দেখানো হয়েছে। একটি তরুণ এবং অন্যটি বৃদ্ধ। ‘ডাঙ্কি’র প্রথম হাফ দর্শকদের পছন্দ হলেও সেকেন্ড হাফ দর্শকদের তেমন মনে ধরেনি। থ্রি ইডিয়টস এবং পিকে হিরানির অন্যতম সেরা কাজ। ‘ডাঙ্কি’ সেই জায়গাতে পৌঁছাতে পারেনি। তবে এও ঠিক যে ‘ডাঙ্কি’ দেখে বেরোনোর পরে আপনার মধ্যে একটি উষ্ণ অনুভুতি বেশ কিছুক্ষন স্থায়ী হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading