নজরবন্দি ব্যুরোঃ আগামী দু’মাস সব বন্ধ রাখা উচিত, ভোট পরেও করা যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ব্যাক্তিগত মতামত কে সাধুবাদ জানালেন বিখ্যাত চিকিৎসক কুণাল সরকার। নিজের ব্যাক্তিগত ট্যুইটার হ্যান্ডেল থেকে সরাসরি অভিষেক বন্দোপাধ্যায়ের নাম করে তাঁর বক্তব্যকে বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন কুণাল।
আরও পড়ুনঃ কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল, চার দিনের গোয়া সফরে অভিষেক


একদিকে যখন তৃণমূল চাইছে চার পুরনিগমের ভোট হোক, রাজ্য সরকার চাইছে গঙ্গাসাগর মেলা হোক, ঠিক তখনই অভিষেক বন্দোপাধ্যায়ের মন্তব্য ঝড় তুলেছে বাংলার বুকে। ভোট রাজনীতি বা সব কিছুর আগে মানুষের জীবন কে প্রাধান্য দেওয়ার কথা বলে অভিষেক মন জিতেছেন চিকিৎসকদেরও। অভিষেক বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত আগামী দু’মাস সব কর্মসূচি বন্ধ রাখা হোক। ভোট পরেও করা যাবে। মানুষ বাঁচলে, আমরা বাঁচব।’
তাঁর সেই মন্তব্যকে সমর্থন করেছেন চিকিৎসক কুণাল সরকার। তিনি অভিষেক বন্দোপাধ্যায়ের মত কে সম্মান প্রদর্শন করে সেই মত কে বাস্তবায়িত করতে আহ্বান জানিয়েছেন সর্বস্তরে।
Endorse Abhishek Bannerji's point of view..Let's implement .
Related Newsসময় মতোই আসছে বর্ষা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বাড়বে ভ্যাপসা গরমঅনুপ্রবেশ মুক্ত বাংলা গড়াই লক্ষ্য, সীমান্ত সিল করতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু রাজ্যের— KunalSARKAR (@KunalCardiac) January 8, 2022
আগে মানুষ বাঁচুক, ভোট পরে হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দুমাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। নিজের সংসদীয় এলাকায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত ধরনের জমায়েত বন্ধ রাখার নির্দেশও দেন তিনি। পাশাপাশি পুজো এবং ধর্মীয় জমায়েতও যাতে না হয় সেই ব্যাপারটির দিকে প্রশাসনকে নজর রাখতে বলেন সাংসদ।









