Ajit Doval: অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ, ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রশংসা মার্কিন রাষ্ট্রদূত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। ডোভালকে ‘আন্তর্জাতিক সম্পদ’ বলেছেন তিনি। দিল্লিতে আইসিইটি বৈঠকে অংশ যোগ দিয়েছিলেন এরিক। সেখানে ডোভালকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন,

আরও পড়ুন: ‘আধিকারিকরা দক্ষ তো?’ নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতির কড়া প্রশ্নের মুখে ED-CBI

‘ডোভাল কেবল জাতীয় সম্পদ নন। তিনি আন্তর্জাতিক সম্পদ।’ ঠিক কী বলেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা? তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের একটি গ্রাম থেকে আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শুধু জাতীয় সম্পদই নন, আন্তর্জাতিক সম্পদ হয়ে উঠেছেন’।

10 9

তিনি আরও বলেন, ভারত ও মার্কিন সম্পর্ক শক্তিশালী বন্ধনে আবদ্ধ। তাই ভারতীয়রা মার্কিনিদের এবং মার্কিনিরা ভারতীয়দের ভালবাসে’। অজিত ডোভাল এবং ভারত-মার্কিন সম্পর্কের পাশাপাশি, ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে ভারতের অগ্রগতিরও প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।

11 8

তিনি বলেন, এই মুহূর্তে গ্রামের একজন চা ওয়ালাও ডিজিটাল লেনদেনের সুবিধা নিচ্ছে। আগামী দিনে ভারতে ১০০ শতাংশ ডিজিটাল লেনদেন চালু হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে ভারত সফর করছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ, ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রশংসা মার্কিন রাষ্ট্রদূত

12 11

দু’দিনের সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বেশ কয়েক ঘণ্টা দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন