নজরবন্দি ব্যুরোঃ আমি এখানে আসব তার আগে আমার স্ত্রীকে সিবিআই চিঠি দিচ্ছে। আমার বাড়িতে ফিয়ে জিজ্ঞাসাবাদ করবে। করো। যাতে আমি এখানে না আসতে পারি। কালকে এই আগরতলায় ঢিল মারছে, পাথর মারছে। একদিকে পাথর মারছে, একদিকে সিবিআই পাঠাচ্ছে। আরে কাঁচকলা। তোমার ক্ষমতা থাকলে কিছু করে দেখাও। ত্রিপুরায় দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ SSC: আন্দোলনের মঞ্চে অসুস্থ এক চাকরীপ্রার্থী, এখনও দিন গুনছেন চাকরীপ্রার্থীরা


অভিষেক বলেন, কী ভাবছে? অন্য দল? একবার চিমটি কাটবে। ধমকাবে, চমকাবে আর তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকে যাবে? তৃণমূল কংগ্রেস যখন ঢুকেছে, তখন রাজ্যছাড়া করে ছাড়বে। মানুষের আশীর্বাদ যদি আমাদের পাশে থাকে যা করণীয় তাই করব। আমি আপনাদের বলছি আপনারা ভয় পাবেন না।
তাঁর সাফ বার্তা, দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করতে হবে। এরা সব ভয় পায় এই কারণে। একটু ইডি-সিবিআই করলে সকলে ঘরে ঢুকে যাবে। আমাকে দু’বার দিল্লিতে ডেকেছে। তুমি কী করেছ? তোমার সঙ্গে ইডি, সিবিআই থাকলে আমার সঙ্গে আম জনতা রয়েছে। তোমার ক্ষমতা থাকলে ছুয়ে দেখাও। চ্যালেঞ্জ করছি।

মঙ্গলবার যখন ত্রিপুরার উপনির্বাচনে আগরতলায় উপস্থিত হয়েছেন অভিষেক। তখন শান্তিনিকেতনে উপ-অস্থিত হয়েছে সিবিআই। অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হয়েছে ৮ জনের প্রতিনিধি দল। কীভাবে কয়লাপাচারের বিপুল অঙ্কের টাকা বিদেশের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত? তা হদিশ পেতেই রুজিরাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই কর্তারা।



এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিল সিবিআই। সেবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই কর্তারা। কিন্তু সেবার সিবিআই, রুজিরার উত্তরে বেশ কিছু অসঙ্গতি পেয়েছিল। তাই ১৫ মাস পর ফের শান্তিনিকেতনে উপস্থিত হয়েছে তাঁরা।
তোমার ক্ষমতা থাকলে কিছু করে দেখাও, কেন একথা বললেন অভিষেক?

সিবিআই সূত্রে খবর, একাধিক তথ্য রুজিরার সামনে তুলে ধরা হয়েছে। সকাল সাড়ে ১১ টা থেকে প্রায় সাড়ে ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে সিবিআই।







