পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ সরকারি উদ্যোগে বিতরণ করা হলো শঙ্কর প্রজাতির গাভী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কল্যান দত্ত, পূর্ব বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ দপ্তর এর পক্ষ থেকে, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লক প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে, খণ্ডঘোষ ব্লক এলাকায় পাঁচজন প্রাণী পালক মানুষের হাতে সংকর প্রজাতির গবাদিপশু প্রদান করা হল আজ। এই পাঁচজন প্রাণিপালকের হাতে গাভী তুলে দেওয়ার সাথে সাথে, গো খাদ্যের যাবতীয় সরঞ্জাম সহ ওষুধপত্র এবং গবাদি পশু রাখার জন্য ব্যাংক একাউন্ট মারফত প্রাণী পালক বন্ধুদের ৪০০০ টাকা করে প্রদান করা হয়।

এবং আগামী দিনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করবে খণ্ডঘোষ প্রাণিসম্পদ দপ্তর, বলে জানা যায়। উন্নত প্রজাতির গবাদি পশু বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদী, খণ্ডঘোষ ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক কমল কান্তি তলাপাত্র, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ প্রাণিসম্পদ দপ্তর এর কর্মদক্ষ শেখ মইনুদ্দিন সহ অন্যান্যরা। জানা যায় গবাদি পশুর তুলে দেওয়ার সাথে সাথে গবাদি পশুদের উদ্যেশ্যে একটি করে বীমার ও ব্যবস্থা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

অনুষ্ঠান শেষে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যে দুধের ঘাটতি মেটাতে ও গ্রামীণ জনগোষ্ঠীর আয় বাড়াতে উন্নত মানের গবাদি পশু গোপালক বন্ধুদের হাতে তুলে দেওয়া হলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর