ফের টলিউডে শোকের ছায়া, প্রয়াত হলেন পরিচালক দেবীদাস ভট্টাচার্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফের টলিউডে শোকের ছায়া, এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন, পরিচালক তথা নাট্যকর্মী দেবীদাস ভট্টাচার্য। চলতি মাসেই মারণ ভাইরাসে আক্রান্ত হন তিনি। রবিবারই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান।

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। কাজ ছাড়া একমুহূর্তও কাটানো যায় না। তাই অতিমারির প্রকোপেও তাঁকে ঘরবন্দী করতে পারেনি কেউ। শুটিং চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতিই বাংলা চ্যানেল ‘বৃদ্ধাশ্রম ২’ নামে একটি ধারাবাহিকে ব্যস্ত ছিলেন। এছাড়াও জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকটিও সেইসময় তিনিই পরিচালনা করেছিলেন।

তারপরই তাঁর সর্দি, কাশি হওয়ায়। তিনি সেটে আসা বন্ধ করে দেন। চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ মতো কোভিড টেস্ট করান তিনি। তাতেই দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। আর আজ তিনি মারা যান।

ফের টলিউডে শোকের ছায়া, এই অতিমারিতে পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণও হারিয়েছেন। ফলে পরিচালক দেবাশীষ ভট্টাচার্যের মৃত্যুতে ফের শোকের ছায়া টলিউডে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন