টাকা নিয়ে পদ বিলোতেন মুকুল, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক বিজেপি নেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টাকা নিয়ে পদ বিলোতেন মুকুল, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক বিজেপি নেতা। বঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলবদলের রাজনীতি চরমে উঠছে। নিজেদের রক্তক্ষরণের মাঝে এবার বিজেপি শিবিরে বড় ধাক্কা দিল তৃণমূল(TMC)। আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, বিজেপির এসসি মোর্চার রাজ্য সহ-সভাপতি দীপককুমার রায় এবং সদস্য সুব্রত রায়। এদিন তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে তোপ দাগেন দীপক।

আরও পড়ুনঃ মস্তান-ফস্তানকে নিয়ে কথা বলি না! বাবুর ওপর হামলা প্রসঙ্গে বললেন পার্থ।

বিজেপি শিবির ছেড়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন দুজনেই। তারপর দীপক বাবু ব্যাখ্যা করেন তাঁর বিজেপি ছাড়ার কারন। তিনি বলেন, “বিজেপিতে থেকে তফসিলি জাতি, উপজাতি-সহ সাধারণ মানুষের জন্য কিছু করা যাবে না। ত্রিপুরা, অসমে যা হয়েছে। সে সব পরে বলব। সমস্ত তথ্যই রয়েছে। আজকে পথচলা শুরু হল, অনেক কাজ বাকি আছে”।

ppp

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দীপক বলেন, “আমি ২০১৪ সালে রাজনীতিতে আসি। ৩৪ বছরের বাম সরকার উন্নয়নের কোনও কাজই করেনি। শুধু ভাঁওতাবাজি দিয়ে গেছে। ২০১১ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের কী করে ভাল করা যায় সেই নিয়ে ভাবতে শুরু করেন ও কাজ করতে শুরু করেন।”

এরপরেই মুকুল রায় (Mukul Roy) এর বিরুদ্ধে আক্রমণ শানান দীপক। তিনি বলেন, “মুকুল রায়কে সংগঠন দেখার সময় দিয়েছিলেন তিনি। মুকুলবাবু ক্ষমতা পেয়েই লাঞ্ছিত মানুষকে ভুলে গিয়ে নিজের মতো চলতে শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের সুযোগ নিয়ে উনি আসলে মমতাকে পিছন থেকে ছুরি মেরেছেন”।

বিজেপি নেতারা টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) কে ক্রমাগত আক্রমণ করছেন তোলাবাজ বলে। সেই প্রসঙ্গেও মুখ খোলেন দীপককুমার রায়। তিনি বলেন, “আর এক জন নক্ষত্রের রাজনীতিতে জন্ম হয়েছিল ২০১১ সালে। সে যখন মুকুল রায়ের ভুলভ্রান্তি তুলে ধরল, তখন তাঁকে অনেকে এড়িয়ে গেলেন। অভিযোগ, যাঁকে পছন্দ করতেন তাঁকে, অথবা টাকা নিয়ে পদ দিতেন মুকুল রায়। কিন্তু যখন তিনি দেখলেন, একটা বাচ্চা ছেলে এসে তাঁর স্বার্থে ঘা দিচ্ছে, তখন তিনি দল ছেড়ে দিলেন। আর আজ সেই তরুণতুরকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ বলে গালমন্দ করছেন। কারণ মুকুল রায় যে দলের ক্ষতি করছিলেন, সেটাই ধরিয়ে দিয়েছিলেন অভিষেক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর