“রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এলে বহিরাগত!” শাসকদলকে কটাক্ষ দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। শাসকদলের ‘বহিরাগত’-র পালটা জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ব্যঙ্গ করেই বিরোধীদের তোপ দেগে বলেন, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী নন, প্রধানমন্ত্রী বহিরাগত! গরুপাচার কাণ্ডে প্রাক্তন বিএসএফ কর্তার গ্রেপ্তারি নিয়েও শাসকদলকে বিঁধলেন তিনি। নভেম্বরের গোড়ার দিকে ২১এর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পরুনঃ অভিনয় জগতে পা রাখলেন টেনিস তারকা সানিয়া মির্জা।

নভেম্বরের শেষে ফের রাজ্যে আসতে পারেন তিনি। যা একেবারেই ভালভাবে নিচ্ছে না রাজ্যের শাসক দল। দলের নেতা, মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই নিশানা করছেন বিজেপিকে। অভিযোগ করা হচ্ছে, ভোটের আগে ‘বহিরাগত’দের বাংলায় এনে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। বুধবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “বাংলায় বহিরাগতরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না।

রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। রুখে দাঁড়াতে হবে।” সাংসদের এই মন্তব্যের পালটা দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বললেন, “রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। আর দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলে বহিরাগত!” গরুপাচার কাণ্ডে প্রাক্তন সিবিআই কর্তার গ্রেপ্তারিতে শাসকদল অসন্তুষ্ট বলেও এদিন মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, একুশের নির্বাচন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলায়।

লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কোনও শিবির। সবদলই কর্মীদের চাঙ্গা করতে সভা-মিছিল শুরু করেছে। একই লক্ষ্যে বাংলায় এসেছিলেন অমিত শাহ। বর্তমানে বাংলায় রয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান-সহ আরও চার হেভিওয়েট নেতা। ভোটের প্রস্তুতি খতিয়ে প্রতিমাসেই বাংলায় আসতে পারেন অমিত শাহ ও জেপি নাড্ডা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর