দলের ভেতরেই ক্ষোভ! দল বিরোধী পোস্ট খুঁজতে কমিটি গড়ছেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের ভেতরেই ক্ষোভ! দল বিরোধী পোস্ট খুঁজতে কমিটি গড়ছেন দিলীপ দলের ভেতরেই ক্ষোভ! গত দুদিনের জেলায় জেলায় দলীয় বৈঠকে গিয়ে টের পেয়েছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি। প্রথম দিন চুঁচুড়ায় বৈঠকে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। পরের দিন আসানসোলে গিয়ে একই ঘটনার মুখোমুখি হন। দলের নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ দলের কর্মীদের।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকান্ড পার্কস্ট্রিটে! দমকলের ১২ ইঞ্জিন কাজ চালাচ্ছে এপিজে হাউজে

তার ওপরে বর্তমানের সোশ্যাল মিডিয়া। ফেসবুক থেকে ট্যুইটার সর্বত্র নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন বিক্ষুব্ধরা। আগের দিন ক্ষমতায় ফিরে প্রথম দলীয় বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দলের নেতা মন্ত্রীরা যা খুশি বলতে পারবেন না সোশ্যাল মিডিয়ায়।

এবার তার থেকে একধাপ এগিয়ে দলবিরোধী পোস্টের দেখভালের জন্য কমিটি গড়লেন দিলীপ ঘোষ। আজকের দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্বে থাকবেন ই কমিটিতে থাকবেন সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং রথীন বসু। তাঁরা প্রকাশ্যে আসা দলবিরোধী পোস্টের দিকে নজর রাখবেন। ব্যবস্থা হবে সেই মতো।

দলের ভেতরেই ক্ষোভ! দল বিরোধী পোস্ট খুঁজতে কমিটি গড়ছেন দিলীপ দলের ভেতরেই ক্ষোভ! এমনিতেও প্রত্যাশা থাকলেও ব্যাপক ভাবে হেরেছে বিজেপি নির্বাচনে। তার ওপরে একে একে দলের নেতা নেতারীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বররমানে উন্নত প্রযুক্তিতে তা ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। তাতে দলের ভাবমূর্তিতে প্রভাব পড়ছে। সব দিক ভেবে গেরুয়া শিবির সিদ্ধান্ত নিয়েছে দলবিরোধী পোস্টে নজর রাখবে শৃঙ্খলারক্ষা কমিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন