পুলিশ লেখা গাড়িতে দিদির দূত সায়ন্তিকা! মানুষ তাড়া করতে পারেন কটাক্ষ বিজেপির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুলিশ লেখা গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের অভিনেত্রী নেত্রী তথা রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাহাড় প্রমাণ দুর্নীতির জেরে জনগণের তাড়া খাওয়ার ভয়েই পুলিশের গাড়িতে আশ্রয় বলে কটাক্ষ বিরোধীদের।

আরও পড়ুনঃ এবার কেষ্ট চললেন তিহাড়, ১৩ দিনের জেল হেফাজত দিল আদালত

29 7
পুলিশ লেখা গাড়িতে দিদির দূত সায়ন্তিকা! মানুষ তাড়া করতে পারেন কটাক্ষ বিজেপির

যদিও, সায়ন্তিকার দাবি এই গাড়ি তাঁর বাবা ব্যবহার করেন। তিনি পুলিশে চাকরি করতেন। অবসর নিয়েছেন। তবে এখনও তিনি পরোক্ষে পুলিশ সার্ভিসে রয়েছেন। এটা তাঁরই গাড়ি। এ দিন, বাঁকুড়ার মেজিয়ায় ‘দিদির দূত’ কর্মসূচিতে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

27 5

সকালে মেজিয়া ব্লকের ডাং মেজিয়া গ্রামের মন্দিরে পুজো দেন তিনি। পরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে মেজিয়া গ্রাম পঞ্চায়েত ও তেওয়ারি ডাঙা এলাকায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সায়ন্তিকা।

পুলিশ লেখা গাড়িতে দিদির দূত সায়ন্তিকা! মানুষ তাড়া করতে পারেন কটাক্ষ বিজেপির

28 8

এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বলেন, রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে। তাতে সাধারণ মানুষ তাঁদের তাড়া করতে পারেন। সেই আশঙ্কাতেই সায়ন্তিকা পুলিশ লেখা গাড়িতে করে দলীয় কর্মসূচী সারছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর